উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে অসহায় পরিবারের ভোগদখলীয় পুকুরে সেচ পাম্প বসিয়ে দিন দুপুরে জোরপূর্বক মাছ ধরে নিয়েছে প্রভাবশালী প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায় শোলক মৌজায় এস.এ ১৪১২নং খতিয়ানের ৩৩৯২, ৩৩৯৫, ৩৩৯৬, ৩৪১৪, ৩৪০৬ নং দাগে ১০৫ শতাংশ জমি দলিল ও ওয়ারিশ সুত্রে প্রাপ্ত হয়ে শোলক গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। ওই জমি নিয়ে একই এলাকার সাব্বির হোসেন চোকদার গংদের সাথে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় আবু বক্কর সিদ্দিকের ভোগদখলীয় পুকুরে ২৪ এপ্রিল রবিবার ভোরে সাব্বির চোকদার, শাহিন চোকদার, দুলাল চোকদার, মুন্না চোকদার, ফরিদ চোকদার মিলে জোরপূর্বক ক্ষমতার দাপটে সেচ পাম্প বসিয়ে লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। সুত্রে জানা যায় উক্ত জমি নিয়ে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে সাব্বির চোকদার গংদের বিরুদ্ধে বাদী হয়ে লিগাল এইড বরিশাল জেলা অফিস জজ আদালতে ২৫/২০২২(উজিরপুর) একটি মামলা চলমান রয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক জানান কিছু দিন পূর্বে আমাদের ভোগদখলীয় জমিতে জোরপূর্বক রাস্তা বেধে নেয়। প্রতিবাদ করতে গেলে লাঠি শোঠা ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের পরিবারের উপর হামলা চালানোর পায়তারা করে এবং আমাদের এলাকা থেকে উৎখাত করার জন্য বিভিন্ন ভয়ভীতি ও হুমকী দেয়। তাদের হুমকির মুখে আমরা মানবেতর জীবন যাপন করছি। এমনকি লিগাল এইডে মামলা দেয়ার পরেও আমার পুকুরে জোরপূর্বক সেচ পাম্প বসিয়ে লক্ষাধিক টাকার মাছ ধরে নিয়ে যায়। অভযুক্তদের পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
সব মন্তব্য
No Comments