সাভার প্রতিনিধি: বন্যা কবলিত মানুষের পাশে বাংলাদেশ শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন মানবাধিকার সংস্থা। দেশের পানি বন্দি মানুষের স্বাস্থ্যসেবা ও খাদ্য সহযোগিতার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন।
দেশের বিভিন্ন স্থানে পানিবন্দী মানুষের স্বাস্থ্যসেবা ও খাদ্য সহযোগিতা নিয়ে জরুরী বৈঠকের আয়োজন করেছিলেন বাংলাদেশ শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন। এ সময় কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুমন বলেন, আমরা দেশের যেকোনো পরিস্থিতিতেই দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকি। গেল করোনা মহামারের সময় আমাদের সংগঠন জীবন বাজি রেখে নিরলস ভাবে মানুষের সেবা প্রদান করেন।
তিনি আরো বলেন, শুধু করোনা মহামারি নয় বর্তমান দেশের বিভিন্ন স্থানে মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। লক্ষ্য করে দেখেছি বিভিন্ন সংগঠন ও ছাত্রসমাজ বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।
খাদ্য সহযোগিতার পাশাপাশি চিকিৎসা সেবা নিশ্চিত লক্ষ্যে আমাদের এই আলোচনা সভা। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা সেবা ও খাদ্য সহযোগিতা নিয়ে পৌঁছাব বন্যার্ত মানুষের মাঝে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষা ও স্বাস্থ্য ফাউন্ডেশন এর আইন বিষয়ক সম্পাদক,মৌসুমী আক্তার, ঢাকা জেলার সভাপতি, মুরাদ হোসেন, ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদষক, মাহিরুর হোসেন, বিকাশ,কাজল মন্ডলসহ আরো অনেকেই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ও স্বাস্থ্য ফাউন্ডেশনের কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
সব মন্তব্য
No Comments