ডেস্ক রিপোর্ট: ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক বিচার দাবি নিয়ে বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বিষয়ে বাংলাদেশের উদ্যোগকে তারা ইতিবাচকভাবে দেখে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে রণধীর জয়সোয়াল বলেন, ১৯৭১ সালে সংঘটিত নৃশংসতার বিষয়টি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এর যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন। তিনি ইঙ্গিত দেন, এই বিষয়ে বাংলাদেশের ন্যায্য দাবির প্রতি ভারতের নীতিগত সমর্থন রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক হত্যাযজ্ঞ চালায়, যা বাংলাদেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে আসছে।
এদিকে, আন্তর্জাতিক অঙ্গনে এই ইস্যুতে সমর্থন আদায়ে বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের এই সমর্থন বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের দাবিকে আরও শক্তিশালী করতে পারে।
ডেস্ক রিপোর্ট: জাপান সফরে থাকা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকের পর দুই দেশের যৌথ ঘোষণায় হঠাৎ করেই সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে ‘বিগ-বি’ প্রস ...
স্টাফ রিপোর্টার: পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ...
স্টাফ রিপোর্টার: সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর সড়ক নিরাপত্তা আইন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্পষ্ট দায়িত্ব এবং আইন বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করার ওপর গু ...
বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে দু’দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বা ...
সব মন্তব্য
No Comments