স্টাফ রিপোর্টার: ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে সংঘটিত বিক্ষোভের ঘটনাকে অনাঙ্ক্ষিত, অত্যন্ত দুখ:জনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের পক্ষ থেকে 'বিভ্রান্তিক প্রচার' চালানোর অভিযোগকে কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয়েছে।
রোববার(২১ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সোলের বক্তব্যে প্রতিক্রিয়ায় এক বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা স্বাহতিক দেশের দায়িত্ব। বাংলাদেশের হাইকমিশনের সামনে এ ধরনে বিক্ষোভ এবং হুমকির ঘটনা আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতি ও ভিয়েনা করভেনশনের পরিপন্থী।
এরআগে শনিবার রাতে নয়াদিল্লিতে 'অখন্ড হিন্দু রাষ্ট্রসেনা'র ব্যানারে একদল বিক্ষোভকারী বাংলাদেশ হাইকমিশনের সামনে অবস্থান নেয়।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেব ...
দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাতুয়া সীমান্ত দিয়ে কথিত পুশইনের ঘটনায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অমীমাংসিত থেকে গেছে। ফলে নারী, পুরুষ ও শিশুসহ ১২ জন এখনও সীমান্তের শূন্যরেখায় অবস্থান ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে ১ হাজার ৩৫ জন নারী ও মেয়ে শিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২৫০ জন ধর্ষণ, ৬৫ জন সংঘবদ্ধ ধর্ষণ, ১৮ জনকে ধর্ষণের পর হত্যা এবং ৫৩ জন ধর্ষণচেষ্টার শিক ...
স্টাফ রিপোর্টার: নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত পবিত্র ঈদুল ফিতরে বরিশালে যাওয়ার পথে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল ও মিরাজের পরিবার ...
সব মন্তব্য
No Comments