ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- ফুলতলা এম এম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহানের হত্যাকারী ২ ছাত্রলীগ নেতা এখনো আইন শৃংঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এদিকে সিআইডি রোহানের ব্যবহৃত মোবাইলটি উদ্ধার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম জানান, আহতবস্থায় রোহানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার পরিচ্ছন্ন কর্মী শাহিন হাওলাদার সুকৌশলে রোহানের ব্যবহৃত মোবাইলটি নিজের কাছে রেখে দেয়। পরে সিআইডি পুলিশ গত বৃহঃস্পতিবার সকাল সাড়ে ১০ টায় শাহিনের নিকট থেকে মোবাইলটি উদ্ধার করে। পরিচ্ছন্ন কর্মী শাহিন হাওলাদার নগরীর সোনাডাঙ্গা কলাবাগান এলাকার মোঃ ইউসুফ হালাদারের পুত্র। অপরদিকে চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের মামলার উল্লেখযোগ্য কোন অগ্রগতি নেই বললেই চলে। এখনো পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে রয়েছে মামলার এজাহারভুক্ত আসামী ফুলতলা এম এম কলেজের ছাত্রলীগের বহিষ্কৃত সিনিয়র সহ-সভাপতি হাসিবুল ইসলাম শান্ত গাজী ও ফুলতলা ইউনিয়ন ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবু হাসনাত। হত্যাকান্ডের বাকি ৩ আসামী দীপ্ত সাহাকে নিজ এলাকা থেকে তাসিন মোড়ল ও সাব্বির ফারাজীকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ। গ্রেফতারকৃত ৩ আসামীর মধ্যে দীপ্ত সাহা ও তাসিন মোড়ল বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে। বাকি আসামীদের বাঁচাতে বিভিন্ন মহলে তদবির শুরু করেছেন কতিপয় প্রভাবশালী নেতা বলে জানা যায়। ফুলতলা বাজারের বিভিন্ন দেয়ালে দেয়ালে ঝুলছে রোহান হত্যাকান্ডের বিচারের দাবিতে হত্যাকারীদের ফাঁসি চেয়ে রঙ্গিন পোস্টার। উল্লেখ্য, ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা এলাকার রহমানিয়া এলিমেন্টারি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের সদস্যরা মেয়েদের ছবি তোলা, ইভটিজিং ও উত্যক্ত করার সময় বাঁধা প্রদান করে ভিকটিম সৈয়দ আলিফ রোহান। পরবর্তীতে, ৩১ মার্চ ঐ কিশোর গ্যাংয়ের ৫ মাদকাসক্ত সদস্য পরিকল্পিতভাবে ফুলতলা এম এম কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন করে সৈয়দ আলিফ রোহানকে। পরে, গত ০১ এপ্রিল নিহতের পিতা সৈয়দ আবু তাহের বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ফুলতলা থানায় একটি হত্যা মামলা (নং- ০১) দায়ের করেন।
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
আন্তর্জাতিক ডেস্ক: ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রবণতা কমাতে ভিসা বন্ড কর্মসূচিকে স্থায়ী করেছে মার্কিন সরকার। পাইলট প্রকল্প হিসেবে পরিচালনার পর পররাষ্ট্র দপ্তর এই কর্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যে মৌলিক পার্থক্যের সবচেয়ে বড় ভিত্তি হলো তার দর্শন। একটি সুস্পষ্ট দর্শনের ওপর প্রতিষ্ঠিত না হলে মানুষ প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments