খুলনা, বরিশাল ও চট্টগ্রাম ভারী বর্ষণের আভাস, হতে পারে ভূমিধস ও জলাবদ্ধতা

প্রকাশ : 30 Jul 2025
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম ভারী বর্ষণের আভাস, হতে পারে ভূমিধস ও জলাবদ্ধতা

ডেস্ক রিপোর্ট: সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ (৩১-০৭-২০২৫ খ্রিঃ) সকাল ০৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মি.মি. /২৪ ঘন্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি. /২৪ ঘন্টা) বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। 

এতে বলা হয়, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলাসমূহের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারী বর্ষণ জনিত কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

সম্পর্কিত খবর

;