ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সরকারের পতনের পর বিষম্যবিরোধী আন্দোলনে গণহত্যা এবং নানা ধরনের অনিয়ম ও দুনীর্তিসহ বিভিন্ন মামলায় দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে সবার আগে লুটপাট ও অগ্নিসংযোগকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ দাবি জানিয়েছে দলটি।
পোস্টটিতে লেখা হয়েছে, আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তারের আগে বিএনপির নামকরা সন্ত্রাসী, যারা থানা লুট করেছে, যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করেছে তাদের গ্রেপ্তার করুন।
সেখানে আরও লেখা হয়েছে, মনে রাখবেন, এই লুটেরা জঙ্গি গডফাদাররাই সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে নামবে। যা তারা করছে ঢাকা শহরের আশেপাশে ও পার্বত্য চট্টগ্রামে। আর গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
সব মন্তব্য
No Comments