স্টাফ রিপোর্টার: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার,ইনস্টগ্রাম ও হোয়াটসঅ্যাপ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।রোববার (০৪ আগষ্ট ২০২৪) দুপুর ১টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের নির্দেশ পেয়েছেন মোবাইল অপারেটর সংস্থা।
কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ১৮ জুলাই রাত ৯টার দিকে ইন্টারনেট শাটডাউন করা হয়।যার কারনে সামাজিক যোগাযোগগুলো বন্ধ হয়ে যায়। ২৩ জুলাই ব্রডব্যান্ড এবং ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু করা হয়। কিন্তু বন্ধ ছিল মেটার চারটি প্লাটফর্ম ও টিকটক।
গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে কোটা আন্দোলনে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সরকার পতনের এক দফা কর্মসুচি ঘোষণা দেয়।
এক দফা আন্দোলনের প্রথম দিন আজ ( ০৪ আগষ্ট ) আন্দোলনকারিদের সঙ্গে সারাদেশে বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে। বেশ কয়েক জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে।
ডেস্ক রিপোর্ট: বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার শুধু ফোনকল বা সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ নেই। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও দেখা, গেমিং, ছবি তোলা কিংবা ডিজিটাল লেনদেন—সবকিছুর জন্যই এখন স্মার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
সব মন্তব্য
No Comments