ডেস্ক রিপোর্ট: ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা'র সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু সভাপত্বিতে এক বৈঠক আজ ২৫ অক্টোবর ২০২৪, শুক্রবার সকাল ১০টায়, আ ফ ম মাহবুবুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শদিুল ইসলাম মুকুল প্রমূখ।
বাম মোর্চার নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিলং কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাত তুলে দেওয়ার ঘোষণার তীব্র নিন্দা জানান।
নেতৃবৃন্দ বলেন, অতীতেও চট্টগ্রাম বন্দর নিয়ে শাসক শ্রেণী ষড়যন্ত্র করেছিল। চট্টগ্রাম বন্দর ৯৯ বছরের জন্য বিদেশিদের লিজ দেওয়া অপচেষ্টা করেছিলো। বামপন্থীরা জনগণকে নিয়ে তা প্রতিহত করছিলো। গণ-অভ্যুত্থানের সরকারের আমলে বন্দর নিয়ে একই ষড়যন্ত্র দুঃখজনক।
নেতৃবৃন্দ একইসাথে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, চাঁদাবাজি ও নৈরাজ্য নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, শ্রমিকদের ন্যায়সংগত দাবীতে বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে শাহবাগে সভা সমাবেশ নিষিদ্ধ করায় জনগণের মতপ্রকাশ বন্ধের একটি ফ্যাসিবাদী উদ্যোগ ছাড়া আর কিছু নয় বলে উল্লেখ্য করেন।
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
সব মন্তব্য
No Comments