রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় অবৈধ ট্রলির চাপায় রহিমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের মৃত রহম আলী (রহমান) ডাকুয়ার স্ত্রী। জানা গেছে, ১৩ জুলাই বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বানারীপাড়া-বরিশাল সড়কের রায়েরহাট ব্রিজের পূর্ব পাড়ের ঢালে সংযোগ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পেশারের ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে রায়েরহাট ব্রিজের পূর্ব প্রান্তের ঢালের সংযোগ সড়কের উত্তরপাড় থেকে দক্ষিণ পাড়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রলির চাপায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘাতক চালক পালিয়ে যেতে পারলেও ট্রলিটিকে আটক করেছে স্থানীয়রা। ওই ট্রলির মালিক পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের শিবু দাস বলে জানা গেছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।বুধবার (৮ জুলাই) দুপুর আ ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস থামিয়ে ‘শ্রমিক কল্যাণ’ তহবিলের নামে রশিদ দিয়ে অর্থ আদায়ের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম ...
রাহাদ সুমন | বরিশাল ব্যুরো: ফ্যাসিস্টের দোসর ও জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগ তুলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান শাহীনকে তার কার্যালয় থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দিয় ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর ডায়বেটিক জেনারেল হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, রোগী হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ...
সব মন্তব্য
No Comments