মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নে সম্প্রতি সহিংসতার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
বুধবার(১১ জুন) সকাল ১১ টায় শহরের নলডাঙ্গা সড়কে বিএনপির নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে এ সহিংসতার ঘটনায় প্রায় ১৫ শ পরিবার ঘরছাড়া ও প্রায় ২ শতাধিক বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস রহমান মিঠু। এ সময় উপস্থিত আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহসহ আরো অনেকে।
লিখিত বক্তব্যে ইলিয়াস রহমান মিঠু বলেন, গত ৩০ ও ৩১ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে উপজেলায় ব্যাপী দু’দিনের কর্মসূচি গ্রহন করে উপজেলা ও পৌর বিএনপি। ২নং জামাল ইউনিয়নও কর্মসূচি গ্রহন করেছিল।
কিন্তু জামাল ইউনিয়নে যেন বিএনপি কোন কর্মসূচি গ্রহন করতে না পারে সেজন্য আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মোল্লা ও ৪ আগস্ট বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ মামলার আসামি আলাউদ্দিন আলা এবং সাবেক জামায়াত নেতা ইউনুস আলীর নেতৃত্বে জামাল ইউনিয়নে ঢাল-সড়কি, রামদা নিয়ে মোটরসাইকেলে মহড়া দিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে।এবং ৩১ মে রাতে উপজেলার নাকোবাড়িয়া গ্রামে দফায় দফায় নজরুল ইসলাম মোল্লা, আলা চেয়ারম্যান ও ইউনুছ আলী মিটিং
করতে থাকে বিএনপির নেতাকর্মীদের উপর আক্রমণ করার জন্য। সংঘর্ষ আর লুটপাটের বিষয়টি উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ থানার ওসিকে জানালেও তিনি আমলে নেননি। রাত থেকে শুরু করে সংঘর্ষের দিন সকাল ৭ টা পর্যন্ত দফায় দফায় প্রশাসনের স্মরণাপন্ন হওয়া সত্তেও কোন সহযোগিতা পাইনি।
সহযোগিতা পেলে ও পুলিশ মোতায়েন করলে এই সংঘর্ষ এড়ানো সম্ভব হতো।
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আরো বলেন, ১ জুন সকাল ৮ টার দিকে হঠাৎ করে ২/৩শ’ মানুষ দলবদ্ধ হয়ে রামদা, বোমা, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নজরুল মোল্লা, আলাউদ্দিন আলা ও ইউনুছ আলীর নেতৃত্বে নাকোবাড়িয়া গ্রাম থেকে পারখালকুলা গ্রামে ঢুকে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট শুরু করে। তখন এলাকাবাসী তাদের প্রতিহত করার জন্য ঐক্যবদ্ধ হয় এবং প্রতিরোধ গড়ে তুলে।
তিনি আরো বলেন, এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে জামাল ও কোলা ইউনিয়নের ২ শতাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট হয়েছে, ঘরছাড়া রয়েছে প্রায় ১৫০০ পরিবার। ইতিমধ্যে ঘরছাড়া পরিবারগুলো আবাদের জন্য মাঠেও যেতে পারছে না। এই সংঘর্ষকে পুঁজি করে বিএনপির ত্যাগী নেতা ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক
নুরুল ইসলামকে আসামি করা হয়েছে। যে ঘটনার সাথে তার কোন সম্পৃক্ততা নেই। অবিলম্বে নুরুল ইসলামের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও সন্ত্রাসী কর্মকান্ডের মুল হোতা নজরুল ইসলাম মোল্লা ও আলাউদ্দিন আল আজাদকে দ্রæত গ্রেফতার না করা হলে এই ওসির প্রত্যাহারের জন্য লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হবো।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, সংঘর্ষের ঘটনার আগে থেকে কোনকিছুই আমি জানিনা। জানামাত্রই আমিসহ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়।
উল্লেখ্য, গত ১ জুন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়। এরপর থেকেই জামাল ইউনিয়নের ২০টি গ্রামে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। এ সময়ে
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়া হয়
স্টাফ রিপোর্টার: দেশের প্রখ্যাত কবি, লেখক ও একসময়ের তুখোড় সাংবাদিক বিল্লাল বিন কাশেম সোহেল পুনরায় ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তার এই প্রত্যাবর্তন প্রশাসনিক ও সাহ ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাতে ন্য ...
বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের হরিনাপোতা মাঠের ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা শহরের জয়নগর এলাকার হাসপাতাল রোডে অগ্নিকাণ্ডে চারটি দোকান ও একজন আইনজীবীর ব্যক্তিগত কার্যালয় পুড়ে গেছে। এতে প্রায় সাড়ে ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার ...
সব মন্তব্য
No Comments