আন্তর্জাতিক ডেস্ক: টানা মুষলধারে বৃষ্টিপাতে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৪০ জনের মৃত্যু হয়েছে। আহত ১০জন, নিখোঁজ রয়েছে অন্তত ২১ জন। দেশটির কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছেন বলে সংবাদ সংস্থা এপি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছেন।
জানাগেছে, দুর্যোগকবলিত এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেশটির মধ্যাঞ্চলে-বিশেষ করে চা-বাগান অঞ্চল হিসেবে পরিচিত বাদুলা ও নৌয়ারা ইলিয়া জেলায়। পাহাড় ধসে বেশ কয়েকটি ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ে যায়।
দেশটির প্রশাসন জানায়, বন্যা ও ভূমিধসে অন্তত ৪২৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১,৮০০ পরিবারকে নিরাপদ আশ্রয়ে নেওয়া সরিয়ে হয়েছে।
প্রবল বর্ষণে দেশটির বেশ কয়েকটি সড়ক ও রেলপথ অচল হয়ে পড়েছে। কিছু এলাকায় ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ভূমিধসের সম্ভাবনা থাকা অঞ্চলগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে।
দুর্যোগ মোকাবেলায় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় খাদ্য, পানি ও জরুরি সরঞ্জাম সরবরাহ হচ্ছে। নিখোঁজদের খোঁজে এখনাে তৎপরতা চলছে।
বিশেষজ্ঞরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন আকস্মিক ও প্রবল বর্ষণ বৃদ্ধি পাচ্ছে, যা পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠান চলাকালে জনতার ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজনকে শনাক্ত করেছে পুলিশ এবং তাকে ধরতে রাজধ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের একটি পর্যটন ক্যাম্পে রাতভর হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। রাশিয়ার নিযুক্ত স্থানীয় কর্তৃপক্ষ শনিবার এই তথ্য জানিয়েছে। হামল ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের উত্থাপিত অন্যান্য দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কক ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে ...
সব মন্তব্য
No Comments