ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে উত্তরায় চৈতী গার্মেন্টসে শ্রমিক নেতাদের ওপর হামলা, মামলা, নির্যাতন এর প্রতিবাদ জানিয়েছেন।
আজ এক বিবৃতিতে তারা বলেন, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারের ওপর মালিকদের নানারকম বাধা অব্যাহত আছে। সম্প্রতি ঢাকার দক্ষিণখানের চৈতী গ্রুপে ট্রেড ইউনিয়ন নেতা কামরুল হাসান, মো: সবুজ মিয়া ও মো: বাচ্চু মিয়ার ওপর মালিক ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে হামলা করে মারাত্মক জখম করেছে। একই সাথে ট্রেড ইউনিয়ন ধ্বংসের নান রকম ষড়যন্ত্র করছে। এ সংক্রান্ত সমস্ত তথ্য প্রমাণসহ থানায় অভিযোগ এবং এজাহার দায়ের করা সত্ত্বেও হামলাকারী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ গ্রেফতার করছে না।
বিবৃতিতে তারা বলেন, এমতবস্থায় অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচার করতে হবে এবং ট্রেড ইউনিয়ন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
ডেস্ক রিপোর্ট: আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, বিকেল ৫:৩০ টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ যুব ফেডারেশনের আয়োজনে জ্বালানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার ও গণশুনানির মাধ্যমে জ্বালানির মূ ...
স্টাফ রিপোর্টার: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার নগরীর বিভিন্ন থানা এবং ও ...
সব মন্তব্য
No Comments