ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক দুই পদে (পরীক্ষা নিয়ন্ত্রক ও গ্রন্থাগারিক) নতুন নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ নিয়োগ প্রদান করেন।
শনিবার (৮ মার্চ) উপাচার্য স্বাক্ষরিত দুইটি পৃথক অফিস আদেশে তাদের এ পদে নিয়োগ দেয়া হয়।
নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার ড. ওয়ালিউর রহমান এবং গ্রন্থাগারিক হিসেবে রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার খন্দকার আব্দুল মজিদ।
অফিস আদেশ সূত্রে, মো. আবুল কালাম আজাদকে তার পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যাহতি দিয়ে তার মূলপদ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে এবং মোছা. শাহনাজ বেগমকে তার গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যাহতি দিয়ে তার মূলপদ উপ-গ্রন্থাগারিক পদে ফিরিয়ে নেয়া হয়েছে। তারা উভয়ই পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক এই পদের সব সুবিধা প্রাপ্ত হবেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments