রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিজ ঘরে শয়ন কক্ষের সড়ের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে বিনা রাণী বসাক (২২) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
নিহত গৃহবধূ পৌর শহরের বসাক পাড়ার ১ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত অবিনাশ বসাকের ছেলে বর্গনাথের (ছোট) স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্রে যানাযায়, পৌর শহরের কলেজপাড়া মন্দিরে দিবাগত রাতে হরিবাসরে অবস্থান করে। এরপর বাড়িতে গেলে দুজনেই নিজের ঘরে শুয়ে পড়ে। বর্গনাথ ঘুম থেকে উঠে কাজ করতে চলে যান,পরে সকালের নাস্তা করতে বাড়িতে এসে দেখেন তার স্ত্রী ঘরের সড়ের সঙ্গে নিজের ওড়না দিয়ে গলাস ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। এরপর থানা-পুলিশে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা. আরশেদুল হক জানান, ঘটনা স্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিধীণ।
পিরোজপুর অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সোমবার (২৩ জুন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ এবং সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা বিত ...
সুজয় ঘোষ, নড়াইল: এক সময় জ্ঞানপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত নড়াইলের গ্রন্থাগারগুলো। বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে নতুন বই খোঁজা, পাঠকক্ষের প্রতিটি আসন ভরে ওঠা কিংবা পছন্দের বইয়ের জন্য অপেক্ষা করা ছিল ন ...
সব মন্তব্য
No Comments