রাণীশংকৈলে গোরস্থানের গেট ভেঙ্গে ট্রলি চালকের মৃত্যু

প্রকাশ : 15 May 2025
রাণীশংকৈলে গোরস্থানের গেট ভেঙ্গে ট্রলি চালকের মৃত্যু

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ নিচু গোরস্থান উঁচু করণের লক্ষ্যে  মাটি ভরাটের কাজ চলছিল। বেশ কয়েকট্রলি মাটি ভরাট করা শেষ হলে বালুবাহী ট্রাক্টরের হাইড্রোলিক বডি না নামিয়ে ফেরার পথে গোরস্থানের প্রধান গেটের ছাঁদ ধসে ছাঁদের চাপায় হযরত আলী (৩৫) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে।


বুধবার (১৪ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় নন্দুয়ার ইউনিয়নের পূর্ববনগাঁও গ্রামের পাঁচপীর কবরস্থানে এ ঘটনা ঘটে। নিহত হযরত আলী বাচোর ইউনিয়নের টেকিয়া মেহেশপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, হযরত আলী সকাল থেকেই গোরস্থানে মাটি ভরাট করছিলেন। মাটি ভরাট করে ফেরার পথে বালুবাহী ট্রাক্টরের হাইড্রোলিক বডি না নামিয়ে গেট পার হওয়ার পথে হাইড্রোলিক বডি গোরস্থানের গেটের ছাঁদের সাথে ধাক্কা লাগলে ছাঁদ ভেঙে তার উপর পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


রাণীশংকৈল থানা ওসি আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর

;