তানভীর রিফাত, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এআয়োজন করে দলটির নেতা-কর্মীরা।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকজহির উদ্দিন মোঃ বাবর, শহীদ সালাম বরকত হলের যুগ্ম আহ্বায়ক মোঃ আফ্ফান আলী, শাখা ছাত্রদলের সাবেক যুগ্মসম্পাদক রাধেশ্যাম বিশ্বাস রাজেশ, শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশিদুল ইসলাম
রোমান, মুজিব হলের ছাত্রনেতা সাইফ আল হাসান,মুজিব হলের ছাত্রনেতা মাজহারুল আমিন তমাল, শহীদ সালাম বরকত হল ছাত্রনেতা ফখরুল ইসলাম, শহীদ সালাম বরকত হল ছাত্রনেতা ইনজামামুল হক তুহিন,বিশ্বকবি রবীন্দ্রনাথ হল ছাত্রনেতা সালমান আহমেদ, মীরমশাররফ হল ছাত্রনেতা মেহেদী হাসান, ছাত্রনেতা হামিদুল্লাহ সালমান, রুবেল আহমেদ, লিমন ইসলাম,রায়হান আহম্মেদ, সাজিদ হাসান বাবু, অখিলেশ বর্মন সহ প্রমূখ নেতাকর্মী।
ইফতার মাহফিল শেষে শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আফফান আলী বলেন, "দেশনেত্রী বেগমখালেদা জিয়ার মুক্তি ও দেশে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে জাবি ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে সর্বোচ্চ শক্তিপ্রয়োগের মাধ্যমে আবারো বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী ও দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দেশে স্বাভাবিক রাজনীতি ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ"।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments