ডেস্ক রিপোর্ট:: সারা বিশ্বে শুধু ক্ষুধার কারণে প্রতি চার সেকেন্ডে একজনের মৃত্যু হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় ‘বিশ্বব্যাপী ক্ষুধা সংকটের অবসান ঘটাতে’ আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে প্রায় আড়াই শ’ বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ আহ্বান জানায় অক্সফাম, সেভ দ্য চিলড্রেন এবং প্ল্যান ইন্টারন্যাশনালসহ পঁচাত্তরটি দেশের ২৩৮টি সংস্থা। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের জন্য নিউ ইয়র্কে জড়ো হওয়া বিশ্ব নেতাদের উদ্দেশে একটি খোলা চিঠিও দিয়েছে এনজিওগুলো।
চিঠিতে দিন দিন ক্ষুধার মাত্রা আকাশচুম্বী হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। বলা হয়, এটি বিস্ময়কর! পৃথিবীর সাড়ে ৩৪ কোটি মানুষ বর্তমানে তীব্র ক্ষুধার সম্মুখীন হচ্ছে। ২০১৯ সাল থেকে এ সংখ্যা দ্বিগুণেরও বেশি।
এতে আরো বলা হয়, একবিংশ শতাব্দীতে আর কখনো দুর্ভিক্ষ হবে না বলে বিশ্ব নেতারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তা সত্ত্বেও, সোমালিয়ায় আরো একবার দুর্ভিক্ষ আসন্ন। বিশ্বজুড়ে, ৪৫টি দেশে পাঁচ কোটি মানুষ অনাহারের দ্বারপ্রান্তে।
প্রতিদিন ১৯ হাজার ৭০০ জন ক্ষুধায় মারা যাচ্ছে। সে হিসাবে প্রতি চার সেকেন্ডের মাথায় মারা যাচ্ছে একজন।
খোলা চিঠির অন্যতম স্বাক্ষরকারী ইয়েমেনের ফ্যামিলি কেয়ার অ্যাসোসিয়েশনের মোহান্না আহমেদ আলী এলজাবালি বলেছেন, এটি ভয়াবহ একটি সংকট, কারণ ২১ শতকে কৃষি ও ফসল কাটায় উন্নত প্রযুক্তি ব্যবহৃত হয়। অথচ আমরা এখন দুর্ভিক্ষের কথা বলছি। এটি একটি দেশ বা একটি মহাদেশ সম্পর্কে নয়। ক্ষুধারও মাত্র একটি কারণ থাকে না। এটি সমগ্র মানবতার অবিচার।
তিনি আরো বলেন, তাৎক্ষণিক জীবনরক্ষাকারী খাদ্য ও দীর্ঘমেয়াদী সহায়তা প্রদানে আমাদের আর এক মুহূর্ত অপেক্ষা করা উচিত নয়। লোকজন যাতে তাদের ভবিষ্যতের দায়িত্ব ও নিজেদের এবং পরিবারের জন্য খাদ্য সরবরাহ করতে পারে; আমাদের তা নিশ্চিত করতে কাজ শুরু করে দেওয়া প্রয়োজন।
আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালা, আসাম ও পুদুচেরিতে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) একযোগে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৭টা থেকে ভোটগ্রহণ ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–কে ঘিরে ঘোষিত সাময়িক যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই তা ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। সর্বশেষ পরিস্থিতিতে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ...
আন্তর্জাতিক ডেস্ক: একটানা ৬২ দিনের তীব্র সংঘাতের পর মধ্যপ্রাচ্যে সাময়িক স্বস্তি ফিরতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, যা আনুষ্ঠানিকভাবে ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সাম্প্রতিক বক্তব্যে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়সীমা ...
সব মন্তব্য
No Comments