ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তিদের নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। অনেক ক্ষেত্রে সুস্থ হয়ে ওঠার পরেও কিছু সমস্যা থেকেই যায়। সম্প্রতি নতুন এক গবেষণায় বলা হয়েছে, কোভিড থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা অন্তত দুই বছরের জন্য মানসিক ব্যাধি, স্মৃতিশক্তি লোপ বা একই ধরনের অবস্থার উচ্চ ঝুঁকিতে রয়েছেন। মহামারির কারণে দীর্ঘস্থায়ী অসুস্থতা যে ক্রমবর্ধমান শারীরিক ও মানসিক ঝুঁকি তৈরি করেছে তা বৃহত্তর এ গবেষণায় তুলে ধরা হয়েছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের তুলনায় কোভিডের পর উদ্বেগ এবং বিষণ²তা বেশি দেখা যায়। তবে এক্ষেত্রে ঝুঁকি সাধারণত দুই মাসের মধ্যেই কমে যায়। অন্যদিকে ল্যানসেট জার্নালে বুধবার প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, করোনা থেকে সেরে ওঠার পরেও প্রায় ২৪ মাস বা দুই বছর পর্যন্ত ব্রেন ফগ বা মস্তিষ্কে কুয়াশা (করোনা থেকে সেরে ওঠার পর সাময়িক স্মৃতিশক্তি হ্রাস), মৃগীরোগ, খিঁচুনি এবং অন্যান্য দীর্ঘমেয়াদি মানসিক ও মস্তিষ্কের স্বাস্থ্য ঝুঁকি থেকে যাচ্ছে। অর্থাৎ কিছু রোগীর মধ্যে এ ধরনের সমস্যা বছরের পর বছর থেকে যেতে পারে। সাড়ে ১২ লাখের বেশি রোগীর রেকর্ডের ওপর ভিত্তি করে নতুন গবেষণা চালানো হয়েছে।
মনোরোগ বিষয়ক অধ্যাপক এবং গবেষণার প্রধান লেখক পল হ্যারিসন বলেন, এই ফলাফল রোগীর ক্ষেত্রে এবং স্বাস্থ্য পরিষেবাগুলোর জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। এই গবেষণা থেকে জানা যাচ্ছে যে, কোভিড-১৯ সংক্রমণের কারণে তৈরি হওয়া বিভিন্ন শারীরিক জটিলতা এই সংক্রমণ থেকে সেরে ওঠার পরেও থেকে যেতে পারে। এমনটা কেন ঘটে তা বোঝার জন্য আরো গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি। এতে করে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা সহজ হবে।
সহ-লেখক ম্যাক্স ট্যাকুয়েট বলেন, এটি ভালো খবর যে কোভিডের পর বিষণ্ণতা এবং উদ্বেগ নির্ণয়ের উচ্চ ঝুঁকি তুলনামূলকভাবে স্বল্পস্থায়ী এবং শিশুদের মধ্যে এই রোগ নির্ণয়ের ঝুঁকি বৃদ্ধির সম্ভাবনা কম। তবে উদ্বেগের বিষয় হচ্ছে, স্মৃতিভ্রংশ বা খিঁচুনির মতো কিছু অন্যান্য অবস্থা কোভিডের পরেও প্রায়ই ঘটতে পারে এমনকি দুই বছর পর্যন্ত তা স্থায়ী হতে পারে। তবে গবেষকরা বলছেন, টিকা স্বাস্থ্যগত ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে সক্ষম।
ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: দেশে হাম রোগের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,১৭৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এবং ১৬৮ জনের মধ্যে রোগটি নিশ্চিত করা হয়েছে।
...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১হাজার ১৮৭। এ সময় ৬৪২জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভ ...
স্টাফ রিপোর্টার: দেশে হামের সংক্রমণ ও শিশুমৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানা। জবাবে স্বাস্থ্য ও ...
ডেস্ক রিপোর্ট; স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১হাজার ২৪৮। এসময় ১৮৯জন নিশ্চিত হাম ...
সব মন্তব্য
No Comments