পিরোজপুর অফিস: পিরোজপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে মাদকবিরোধী সামাজিক উদ্যোগের নেতৃবৃন্দের এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় সদর উপজেলা শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের সভাপতি সার্জেন্ট (অব.) রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) হাবিবুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মনিরুজ্জামান নাসিম আলী, প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ শাহ আলম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ওয়াহিদুজ্জামান বাবু ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান।
বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজ ও যুবসমাজের জন্য একটি ভয়াবহ হুমকি। মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, জেলা প্রশাসকের আহ্বানে পিরোজপুরে যে মাদকবিরোধী সামাজিক আন্দোলন শুরু হয়েছে, তা সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জনগণের পাশে থেকে সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভা শেষে পিরোজপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়নের আয়নাপুর বাজারে পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের স্থানে নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ 'করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস' প্রতিপাদ্যে জামালপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফল মেলা। এ ফলমেলা উদ্বোধন করেন মেলার প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বিদ্যুৎখাতের শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বরিশালের গৌরনদীতে অভিযান পরিচালিত হয়েছে। এসময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভ্ ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর এক্সপ্রেস ট্রেনের পূর্বনির্ধারিত রুট অনুযায়ী ঢাকা-যমুনাসেতু পূর্ব পর্যন্ত সেবা পুনর্বহালের দাবিতে সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট রেলওয়ে স্টেশনে মানববন্ধন অ ...
সব মন্তব্য
No Comments