দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের অশালীন প্রস্তাব ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিরুব্ধ অভিভাবকরা ওই শিক্ষকের অপসারণ দাবিতে মাদ্রাসা প্রাঙ্গনে বিক্ষোভ করেছে। উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের ফয়সাল ওয়াজেদ দাখিল মাদ্রাসার শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক মামুন হোসেনের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানি সহ অশালীন ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় ক্ষোভে ফুসে উঠে এলাকার অভিভাবকগণ। তারা রোববার ও শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ অভিভাবকরা জানান, দীর্ঘদিন ধরে মামুন হোসেন ছাত্রীদের প্রতি অশালীন ও অশ্লীল আচরণ করে আসছেন। বিষয়টি একাধিকবার মাদ্রাাসা কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেননি। সর্বশেষ, ১০ম শ্রেণীর দুই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন ওই শিক্ষক। ঘটনাটি জানার পর অভিভাবকরা ক্ষুব্ধ হোন।
এছাড়াও মদ্রাসার একাধিক শিক্ষার্থী জানান, মামুন হোসেন বিভিন্ন সময় তাদের কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করেন এবং নানা অঙ্গভঙ্গি করে যৌন হয়রানি করার চেষ্টা করে থাকেন।
অভিভাবকরা জানান, আমরা আমাদের সন্তানদের মাদ্রাসায় শিক্ষা দিতে পাঠাই, সেখানে এমন অপমানজনক আচরণ মেনে নেওয়া যায় না। আমরা অভিযুক্ত শিক্ষকের স্থায়ী অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক মামুন হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীদের শাসনের প্রয়োজনে কখনো কখনো নানা কথা বলতে হয়। এতে কেউ ভুল বুঝলে আমার কিছু বলার নেই।
এ বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শফিউল ইসলাম বলেন, আমি বর্তমানে বাইরে আছি। বিষয়টি শুনেছি। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব।
ফয়সাল ওয়াজেদ দাখিল মাদ্রসার সুপার আমিনুল ইসলাম (জহিরুল) বলেন, আমরা উভয় পক্ষের বক্তব্য শুনেছি। আগামী মাদ্রাসা কমিটির সভায় বসে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী জানান, মাদ্রাসা কতৃপক্ষ বিষয়টি নিয়ে বসে আলোচনা করবে, যদি অভিযোগ পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেয়া হবে।
পিরোজপুর অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সোমবার (২৩ জুন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ এবং সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা বিত ...
সুজয় ঘোষ, নড়াইল: এক সময় জ্ঞানপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত নড়াইলের গ্রন্থাগারগুলো। বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে নতুন বই খোঁজা, পাঠকক্ষের প্রতিটি আসন ভরে ওঠা কিংবা পছন্দের বইয়ের জন্য অপেক্ষা করা ছিল ন ...
সব মন্তব্য
No Comments