কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.ইউসুফ মৃধা নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয় আরোহী হারুন হাওলাদার। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে পায়রা বন্দরের ফোরলেন ইউটার্ণ মোড়ে এ দূর্ঘটনা ঘটে। মৃত ইউসুফ উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের কাদের মৃধার ছেলে। সে পায়রা বন্দরের কটলিভার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। দূর্ঘটনার পরই ট্রলি চালক পালিয়ে গেলেও ট্রলিটি আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পায়রা বন্দরে কাজে যোগদানের উদ্দেশ্যে তারা দুইজন মোটরসাইকেলে করে ফোরলেন সড়কের ইউটার্ণ মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা লাইসেন্সবিহীন ট্রলিটি তাদের চাপা দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হারুনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানায়, এ ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।
মহাসিন মিয়া লিটন বরিশাল অফিস: দুর্নীতির মাত্রা কমলে উন্নতির মাত্রা বাড়বে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে গনসচেতা সৃষ্টি ও সততা চর্চায় উজিরপুর উপজেলা দুর্নীতি প্ ...
আনিছ আহমেদ (শেরপুর) প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে রাংটিয়ায় বিশ্ব হাতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ, হাতি ও মানুষের সহাবস্থান নিশ্চিত এবং স্থ ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে বাসার শয়নকক্ষে ঢুকে পড়া প্রায় আড়াই ফুট লম্বা বিষধর কালাচ সাপ লাঠির সাহায্যে ঘর থেকে বের করে বস্তাবন্দি করেছেন স্থানীয় বাসিন্দা আদিল হুসেন। প ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসনে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু চার বছরেও মানুষের চলাচলের উপযোগী হয়নি। দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় ২০২২ সালে নির্মাণ শেষ হওয়া সেতুটি এখনো অ ...
সব মন্তব্য
No Comments