ডেস্ক রিপোর্ট: ফিলিপাইনে গ্রীষ্মমন্ডলীয় ঝড় মেগির প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদ (এনডিআরআরএমসি) এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।
সরকারি সংস্থা জানায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রদেশ থেকে সংগ্রহ করা প্রতিবেদন অনুযায়ী, এ দুর্যোগে আরো ১৪৭ জন নিখোঁজ রয়েছেন।
ওই সংস্থা জানায়, প্রাকৃতিক দুর্যোগে ফিলিপাইনের মধ্যাঞ্চল থেকে ২২১ জনের ও দক্ষিণাঞ্চল থেকে তিনজনের মৃত্যুর খবর জানা গেছে।
গত ১০ এপ্রিল মেগি আঘাত হানার আগে ও পরে ফিলিপাইনের মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রচ- বৃষ্টিপাত হয়। এতে বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয় এবং লেতি প্রদেশের বিভিন্ন গ্রামে ভূমিধসের সৃষ্টি হয়।
খবরে বলা হয়, মধ্য ফিলিপাইন হচ্ছে ঘূর্ণিঝড় অতিক্রমের পথ এবং স্বাভাবিকভাবে এটি দেশে ঘূর্ণিঝড়ের প্রবেশ পথ।
বর্ষা মৌসুম চলাকালে, বিশেষকরে ঘূর্ণিঝড় আঘাত হানলে ফিলিপাইনে ভূমিধস ও আকস্মিক বন্যা একেবারে স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
ফিলিপাইনের অবস্থান প্যাসিফিক রিং অব ফায়ার ও প্যাসিফিক টাইফুন বেল্টে হওয়ায় দেশটি বিশ্বের অধিক দুর্যোগপূর্ণ দেশগুলোর অন্যতম।-বাসস
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কেশম দ্বীপে সোমবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এ ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
সব মন্তব্য
No Comments