আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুর পৌর শহরের রঘুনাথ বাজার রোডে রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে রঘুনাথ বাজার রোডে রাজ ক্রোকারিজের ডিজিটাল সাইনবোর্ডে বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা দেখা যাচ্ছে। এক পর্যায়ে উত্তেজিত জনতা দোকানে ভাঙচুর এবং কর্মচারীর উপর হামলা চালায়। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি শান্ত করে।
রাজ ক্রোকারিজের ডিজিটাল সাইনবোর্ডে ওই লেখা ভেসে উঠার অভিযোগে দোকানের মালিক রাজু এবং এক কর্মচারীকে আটক করে নিয়ে যায় পুলিশ।
শেরপুর সদর সার্কেল মো. আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজ ক্রোকারিজ অ্যান্ড গিফট শপের ডিজিটাল সাইনবোর্ডে নিষিদ্ধ সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
সব মন্তব্য
No Comments