ডেস্ক রিপোর্ট: মহাকাশ থেকে গ্রহাণু ছুটে এলে কী করতে হবে? গ্রহাণুর আঘাত থেকে কিভাবে রক্ষা করা যাবে এই গ্রহকে? একটি গ্রহাণুকে ধাক্কা দিয়ে সরিয়ে তার উত্তর পেয়ে গেছে নাসা৷
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনস্ট্রেশন (নাসা) গত ২৬ সেপ্টেম্বর ডিমরফোস নামের একটি গ্রহাণুকে ধাক্কা দিতে একটি মহাকাশযান পাঠিয়েছিল৷ ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট, সংক্ষেপে ডার্ট নামের মহাকাশযানটি প্রচণ্ড বেগে ছুটে গিয়ে ডিমরফোসে আঘাত করে৷ সেই আঘাতের ধাক্কায় ডিমরফোসে গর্ত সৃষ্টি হয়, ধূলা ছড়িয়ে পড়ে, দেখা দেয় আলোর ঝলকানি৷
সেই থেকে একটি বিষয়ই নিশ্চিত করার অপেক্ষায় ছিল নাসা৷ তারা দেখতে চেয়েছিল দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী সত্যি গ্রহাণুকে তার কক্ষপথ থেকে সরানো সম্ভব হয়েছে কিনা৷
মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে নাসার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান বিল নেলসন জানান, ১৬০ মিটার (৫২৫ ফুট) ব্যাসের গ্রহাণুকে কক্ষপথ থেকে অনেকখানি সরিয়ে দিয়েছে ডার্ট৷ এই সাফল্যকে ‘অভূতপূর্ব’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, মহাকাশ আমাদের দিকে যাই ছুঁড়ে দিক এখন আমরা তা থেকে নিজেদের বাঁচাতে প্রস্তুত৷
আগে কখনো কোনো গ্রহাণুকে এভাবে সরিয়ে দেয়ার চেষ্টা হয়নি৷ ফলে নাসার এ সাফল্য মহাকাশ গবেষণার ইতিহাসে অনন্য৷
এ সাফল্য অবশ্য একদিনে আসেনি৷ সাত বছর আগে এই লক্ষ্যে কাজ শুরু করেছিলেন নাসার বিজ্ঞানীরা৷ ৩৩০ মিলিয়ন ডলারের সেই প্রকল্প অবশেষে গত ২৬ সেপ্টেম্বরের অভিযানে যুগান্তকারী সাফল্যের দেখা পেলো৷
ডিমরফোস নামের গ্রহাণুটি আরেকটি বড় গ্রহাণুকে ১১ ঘণ্টা ৫৫ মিনিটে প্রদক্ষিণ করছিল। নাসার বিজ্ঞানীরা চেয়েছিলেন ধাক্কা দিয়ে সরিয়ে প্রদক্ষিণের সময় ১০ মিনিট কমাতে৷ মঙ্গলবার নেলসন জানান ১০ মিনিট নয়, সময় ৩২ মিনিট কমানো সম্ভব হয়েছে, ডার্ট ১১ ঘণ্টা ৫৫ মিনিটের কক্ষপথকে কমিয়ে ১১ ঘণ্টা ২৩ মিনিটের করে দিয়েছে৷
আমাদের সময়.কম
ডেস্ক রিপোর্ট: আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার। ‘অনার ওয়ার্ল্ড কাপ ফেস্ট ২০২৬’ শীর্ষক এ ক্যাম্পেইনের আওত ...
স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা করেছে, যা আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে ২৭ জুন পর্যন ...
বরিশাল অফিস: বরগুনার পাথরঘাটা উপকূলে মাছ ধরার সময় জেলেদের জালে একটি রহস্যময় যান্ত্রিক বস্তু উঠে এসেছে, যা দেখতে অনেকটা পানির নিচে চলাচলকারী স্বয়ংক্রিয় যানের মতো। লাল ও হলুদ রঙের প্রায় আট ফুট দীর্ঘ যন্ ...
স্টাফ রিপোর্টার: আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবা উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম। এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও ...
সব মন্তব্য
No Comments