স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্রের বিচার বিভাগকে আরও সক্রিয় করার তাগিদ দেওয়া হয়েছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানবন্ধন থেকে এ দাবি জানানো হয়। সভায় দেশে একমুখি বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষা ব্যবস্থা চালুর তাগিদ দেন খেলাঘরের সভাপতিমণ্ডলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্না।
তিনি বলেন, আমরা শিক্ষায় অন্ধকারের দিকে ছেলেমেয়েদের নিয়ে যাচ্ছি। কন্যা শিশুরা যেমন নানা পাশবিকতার শিকার হচ্ছে, তেমনি মাদ্রাসায় ছেলে শিশুরা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। এমন পাশবিকতা মেনে নেওয়া যায় না। সব মিলিয়ে সমাজে অত্যাচারের মুখে আমাদের শিশুরা। তাদের সুরক্ষায় রাষ্ট্রের এগিয়ে আসার পাশাপাশি সমাজ বিপ্লব, সাংস্কৃতিক বিপ্লবের বিকল্প নেই।
মানবিক সমাজ গড়ে তুলতে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দিয়ে খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা বলেন, বিচার বিভাগ সক্রিয় হলে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব। তিনি বলেন, রাস্তার শিশু আর অট্টালিকার শিশুর মধ্যে কোনো পার্থক্য নেই, এমন চিন্তা রাষ্ট্রকে করতে হবে। মানবিক সমাজ ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে না পারলে সামনের পথ আরও কঠিন হবে। মানবিক মূল্যবোধ সৃষ্টি না হলে সংকট আরও বাড়বে।
তিনি আরও বলেন, সমাজ পরিবর্তনের জন্য সাংস্কৃতিক আন্দোলন, বই পড়া, বিতর্ক, সাহিত্য চর্চার কোনো বিকল্প নেই। এসবকিছুর মধ্য দিয়ে মানবাধিকার সুরক্ষিত করা সম্ভব।
মানবন্ধনে আরও বক্তৃতা করেন খেলাঘর সংগঠক অমল নাগ, অধ্যক্ষ শরীফ আহমেদ, আলতাব হোসেন, সুনীল সরকার, গোবিন্দ বাগচি প্রমুখ।
পরে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বজলুর রহমান স্মৃতিপদক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments