ডেস্ক রিপোর্ট: মোবাইল ফোনের মাধ্যমে রেভ্যুলেশন হয়েছিল যোগাযোগ ব্যবস্থার। একটা সময় এসে ফোনে কথা বলার চেয়েও বেশি সহজ ও সুবিধাজনক হয় মোবাইলে শর্ট মেসেজ পাঠানো। সম্প্রতি নিলামে তোলা হচ্ছে সেই এসএমএসের প্রথম নিদর্শনটিকে। জনমনে ব্যাপক কৌতূহল, প্রথম পাঠানো হয়েছিল কোন এসএমএস? কী-ই বা লেখা ছিল তাতে?
বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় দিনভর আলাপ চলে মানুষের। কিন্তু ইন্টারনেট যখন এতটাও সহজলভ্য হয়নি, তখনকার বিষয় ছিল সম্পূর্ণ ভিন্ন। সে সময় কথা চালাচালির সবচেয়ে দ্রুত উপায় ছিল এসএমএস। ফোন করার চেয়েও দ্রুত, অনেক সহজে জানানো যেত নিজের মনের কথা। যারা মনের কথা মুখোমুখি বলে উঠতে পারেন না, তাদের যে এই উপায়ে খুব সুবিধা হয়েছিল, তা তো বলাই বাহুল্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আগমনের আগে পর্যন্ত একচেটিয়া রাজত্ব করেছে এসএমএস। আর সেই এসএমএসের প্রথম নিদর্শনটিকেই এবার নিলামে তুলছে একটি সার্ভিস প্রোভাইডার।
জানা গেছে, ১৯৯২ সালের ৩ ডিসেম্বর, অর্থাৎ ২৯ বছর আগে পাঠানো হয়েছিল বিশ্বের প্রথম এসএমএসটি। তখন বড়দিনের মৌসুম চলছিল। সেই সময়েই রিচার্ড জারভিসকে এ বার্তাটি পাঠিয়েছিলেন ২২ বছরের নিল প্যাপওয়ার্থ। ১৫টি অক্ষরের এ বার্তায় লেখা ছিল ‘মেরি ক্রিসমাস’। মজার কথা হলো, ব্রিটিশ প্রোগ্রামার নিল প্যাপওয়ার্থ এ এসএমএসটি ফোন থেকে করেননি, কম্পিউটার থেকে পাঠিয়েছিলেন। সেই ঘটনার কথা মনে করে তিনি সম্প্রতি বলেছেন, সেদিন তিনি ভাবতেও পারেননি যোগাযোগের এ পদ্ধতিটি ভবিষ্যতে এত জনপ্রিয় হয়ে উঠবে।
এবার প্রথম এসএমএসটি নিলামে তোলা হলো প্যারিসের এক নিলামঘরে।
বিক্রেতারা মনে করছেন এর দাম উঠতে পারে দুলাখ ডলার পর্যন্ত। চলতি মাসের ২১ তারিখেই অনলাইনে অনুষ্ঠিত হবে এ নিলাম। এ নিলামের সব অর্থই দান করা হবে রাষ্ট্রসংঘের শরণার্থীশিবিরকে।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে হঠাৎ করে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে ব্যবহারকারীরা বিশেষ কর ...
চট্টগ্রাম অফিস: নিজেদের তৈরি আকর্ষণীয় হিউম্যানয়েড রোবটের প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামে নতুন ব্র্যান্ডশপ চালু করেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার। ১৫ জুলাই নগরের আগ্রাবাদ কমার্শিয়াল এলা ...
স্টাফ রিপোর্টার: দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ করতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্ট নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল ...
সব মন্তব্য
No Comments