আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে সরে গেছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস) এবং পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ডব্লিউএইচও ত্যাগের পুরো প্রক্রিয়া ইতোমধ্যেই শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দেওয়া এক যৌথ বিবৃতিতে মার্কিন কর্তৃপক্ষ জানায়, এক বছর আগে শুরু হওয়া প্রত্যাহার প্রক্রিয়া এখন সম্পূর্ণভাবে কার্যকর হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার উদ্যোগ নেন। ওই আদেশ অনুযায়ী নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর এখন দেশটি আর ডব্লিউএইচওর সদস্য হিসেবে বিবেচিত হবে না।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংস্থাটির কাঠামো ও কিছু নীতিগত অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের আপত্তি ছিল। সেই কারণেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের মতো বড় অর্থদাতা ও প্রভাবশালী দেশের সরে যাওয়া বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায় নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র কীভাবে আন্তর্জাতিক স্বাস্থ্য কার্যক্রমে অংশ নেবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments