উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে এক বখাটে কর্তৃক ৫ম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। শালিসী করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় প্রভাবশালীরা। উপজেলার শোলক ইউনিয়নের পূর্ব ধামুরা গ্রামের মৃত করিম মোল্লার ছেলে বখাটে ইব্রাহিম মোল্লা(২২) একই গ্রামের মাদ্রাসায় পড়ুয়া ৫ম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে ১৫দিন ধরে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ করেন ছাত্রীর পিতা। তিনি আরো বলেন, ঈদের পরের দিন বখাটে ইব্রাহিম মোল্লা তার নাবালিকা মেয়েকে ফুঁসলিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায়। কিছুদিন পর তার বাড়িতে নিয়ে আসে। খোঁজ পেয়ে তার মেয়েকে ফেরৎ আনার জন্য বখাটের বাড়িতে গেলে তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। কোন উপায়ান্তর না পেয়ে ছাত্রীর পিতা সাংবাদিকদের কাছে কান্নার কন্ঠে বলেন, আমার নাবালিকা মেয়েকে ঢাকাসহ বিভিন্ন স্থানে নিয়ে ওই লম্পট আমার মেয়ের ইজ্জত লুন্ঠন করে। মেয়েকে উদ্ধারের জন্য পরামর্শ চান। সাংবাদিকরা প্রশাসনের কাছে ধর্ণা ধরতে বললে তিনি বলেন, আমি গরীব অসহায়, ওই প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা করলে আমাকে খুন করবে। এমনকি বাড়ি থেকে পালিয়ে আমাকে বাজারে যেতে হয়। এরপর শুনা যায়, ১৬ মে স্থানীয় কতিপয় প্রভাবশালী ওই ছাত্রীকে তার পিতার কাছে ফেরৎ দিয়ে ঘটনা ধামাচাপা দেয়। অভিযুক্ত বখাটে ইব্রাহিম মোল্লাকে বাড়িতে পাওয়া যায়নি। ইউপি সদস্য মোঃ সান্টু মোল্লা জানান, বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়েছে। বিষয়টি আমাকে জানালে আইনগত বাধা থাকায় আমি কোন শালিস বৈঠকে উপস্থিত হইনি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, বিষয়টি আমার জানা নেই, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হবে এবং ছাত্রীর পরিবারের অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ...
স্টাফ রিপোর্টার: এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশক পর দেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে, যা জনগণের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের হজ কার্যক্রমকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন জোরদারভাবে চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮৪টি ফ্লাইটে মোট ৩৩ হাজার ৩১৮ জন বাংলাদেশি হজযাত্ ...
সব মন্তব্য
No Comments