স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। শুধু জিপিএ-৫ কেন্দ্রিক গতানুগতিক পড়ালেখা নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজ সোমবার ঢাকার মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত চার দিনব্যাপী এ প্রতিযোগিতা আজ শুরু হয়ে চলবে ১৮ জুন পর্যন্ত। দেশের ৮টি বিভাগ থেকে বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রায় ৬০ জন শিক্ষার্থী ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতাসহ ৩০টি ইভেন্টে অংশ নিচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি এবং প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন।
মন্ত্রী ড. মিলন বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে আরও আনন্দদায়ক করতে কাজ করছে। এরই অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে সাড়ে চার লাখ প্রাথমিক শিক্ষার্থীকে আগামী জুলাইয়ের মধ্যে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম দেওয়া হবে। পাশাপাশি শিগগিরই সব প্রাথমিক শিক্ষার্থীকে মিড-ডে মিলের আওতায় আনা হবে। তিনি জানান, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের মতো গুরুত্বপূর্ণ বিষয় প্রাথমিক পাঠ্যক্রমে যুক্ত করা হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামী বছর থেকে প্রতিটি উপজেলায় ‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রতিযোগিতা আয়োজন করে তৃণমূলের মেধাবীদের জাতীয় পর্যায়ে তুলে আনা হবে। তিনি বলেন, শুধু পরীক্ষা পাস নয়, শিক্ষার্থীদের দক্ষতা, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। শিক্ষাকে কর্মসংস্থান, উদ্যোক্তা, উদ্ভাবন ও মর্যাদার পথ খুলে দিতে হবে। ড. মিলন শিল্প ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয়হীনতার কথা উল্লেখ করে বলেন, এ ফাঁক দূর করে বিশাল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে।
অনুষ্ঠানে মন্ত্রী বিভিন্ন ইভেন্টের স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। প্রতিযোগিতায় বিজয়ীদের স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদকের পাশাপাশি সনদপত্র ও প্রাইজমানি দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ড. আ ন ম এহছানুল হক মিলন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন।
বিশেষ প্রতিনিধি: সরকারের ‘স্কুল ফিডিং’ কর্মসূচিতে শতভাগ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁদের মতে, পুষ্টিকর খাবার দেওয়ার ফলে বিদ্যালয়ে শিক্ষা ...
বিশেষ প্রতিনিধি: একদিকে বৈরী আবহাওয়া, অন্যদিকে কাঁচা-দুর্গম সড়ক ও নদীপথ। বর্ষায় কোথাও কোমরসমান পানি, কোথাও ভাঙাচোরা রাস্তা। এমন প্রতিকূলতার মধ্যেও থেমে নেই শিশুদের পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার কাজ। প্ ...
স্টাফ রিপোর্টার: সরকারের ‘স্কুল ফিডিং কর্মসূচি’ প্রকল্পের আওতায় পুষ্টিকর খাবার সরবরাহের ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, ঝরে পড়ার হার কমে আসছে এবং দুপুরের ক্লান্তি দূর করে শ্রেণিকক্ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফল নিয়ে অসন্তুষ্ট পরীক্ষার্থীদের জন্য পুনঃনিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হওয়া এ আবেদন চলবে ১৭ আগস্ট ২ ...
সব মন্তব্য
No Comments