বেলাল হোসেন (ঠাকুরগাঁও) ভূল্লী: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানায় আমিনুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন সঙ্গীয় ফোর্স এসআই দীন মোহাম্মদ, হারুন, আলিম ও এএসআই মাসুদ, জাহাঙ্গীর, মজিবরদের সাথে নিয়ে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সদর উপজেলা শুখান পুখুরী ইউনিয়নের লাউথুতি গ্রামের বাসার মাটির নিচ থেকে প্লাস্টিকের বস্তা ভর্তি ৭৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।
আটক আমিনুল ইসলাম (৩৯) শুখান পুখুরী ইউনিয়নে তুরুকপথার পশ্চিমে লাউথুতি গ্রামের আশরাফ আলীর ছেলে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল উদ্দীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির কে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আরো একাধিক মাদক মামলা রয়েছে। ভূল্লী থানা এলাকাকে মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
স্টাফ রিপোর্টার: সংসদ সদস্যের মৌখিক নির্দেশনায় চলমান প্রকল্পের কাজ বন্ধ। উপজেলা পর্যায় ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএস সি)স্থাপন দ্বিতীয় পর্যায় শুরু হলে স্থানীয় সংসদ সদস্য রুহুল আমি ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সড়ক অবরোধ ও মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রল বোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশ ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো : বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী জনগুরুত্বপূর্ণ এলাকায় নির্মানাধীন গৌরনদী মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ রহস্যজনক কারণে বন্ধ রাখা হয়েছে। এ ঘটনার প্রতিব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় খাস পুকুর নিয়ে বিরোধের জেরে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষকে ফাঁসানো এবং রাজনৈতিকভাবে হেয় করতে এ ধরনের নাটক সাজানো হয়েছে বলে জানিয়েছে ...
সব মন্তব্য
No Comments