ফরিদপুর অফিস: গোপলগঞ্জ জেলার কাশিয়ানীতে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। আহতদের মধ্যে ২০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ দুর্ঘটনা শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার মিল্টন বাজার এলাকার ঢাকা- খুলনা মহাসড়কে ঘটে।
নিহতরা হলেন ঢাকা বারডেম হাসপাতালের চিকিৎসক ও গোপালগঞ্জ শহরের বটতলা এলাকার প্রফুল্ল কুমার সাহার ছেলে ডা. বাসুদেব কুমার সাহা (৫২), তার স্ত্রী শিবানী সাহা (৪৮) ছেলে আহসান উল্যাহ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী স্বপ্নীল সাহা (১৯) ও তার ব্যক্তিগত গাড়ি চালক আজিজুর ইসলাম (৪৪), কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের পিয়ার আলী মোল্যার ছেলে ফিরোজ মোল্যা (৪৮), তার স্ত্রী রুমা বেগম (৪০) এবং ওই গ্রামের জিন্দার ফকিরের ছেলে অনিক বাবু (২৮) অনিকের নব বিবাহিত স্ত্রী ইয়াসমিন আক্তার (১৯)।
এ ঘটনায় আহত ৩০ জনের মধ্যে ১৯ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গোপালগঞ্জের দিদার শরীফ (৫০), সোবাহান (৩৮), রুমা (৩০), মাসুম মোল্যা (১৩), ইসমত আরা (৪০) , আলিফ (৫), সিফাত (৩), নড়াইলের বাদল (২৫), বায়েজিদ (১২), মারুফ (২২), ঢাকার আরজু বেগম (৩৫), ফারুক হোসেন (৫০), হিরা বেগম (৩৬), হাওয়া বেগম (৩৪), হোসাইনর (১২), আব্দুর রহমান (৫), পিরোজপুরের কালাম মোল্যা (৪৭), কামরুল (৪৬), শরীয়তপুরের জোহরা বেগম (৭৫)।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকার ও কাশিয়ানী সদর থেকে ছেড়ে আসা মোটর সাইকেলের ত্রিমুখি সংঘর্ষ হয়। এ সময় দুমড়ে-মুচড়ে প্রাইভটকারটি সড়কের পাশে ধান মাড়াই কাজে কমর্রত শ্রমিক ও মেশিনের ওপর গিয়ে ছিঁটকে পড়ে। এতে ঘটনাস্থলে একই পরিবারের তিনজন, ধান মাড়াইরত স্বামী-স্ত্রীসহ ৮ জন নিহত হন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করে।
পুলিশ প্রহরায় লাশগুলো হাসপাতাল ও মর্গে রয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধারাবাহিক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে প্রত ...
স্টাফ রিপোর্টার: দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় সার্বিক নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এ সংক্রান্ত এক নির্দেশনায় রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশন ...
ডেস্ক রিপোর্ট: আসন্ন পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে প্রাথমিক জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা কেন্দ্র।
তাদের হিসাব অনুয ...
ময়মনসিংহ অফিস: আজ (শুক্রবার) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক পূজা মন্ডপ পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বিএনপির ৩১ দফা নির্বাচনী অঙ্গীকারের অংশ হিস ...
সব মন্তব্য
No Comments