কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। টানা বৃষ্টিতে পটুয়াখালীর কলাপাড়ায় জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। বেলা বাড়লেও বাজারগুলোতে মানুষের চলাফেরা খুবই কম। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে বাসা বাড়িতেও পানি প্রবেশ করেছে। এসব এলাকার মানুষের চলাচলে দুর্ভোগে পড়েছে। এছাড়া পানিতে তলিয়ে গেছে অনেক সবজি ক্ষেত। তাই দুশ্চিন্তায় পড়েছেন চাষিরাও। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত কলাপাড়া উপজেলায় ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এদিকে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বিÿুব্ধ হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রাসহ সব সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। একই সাথে সকল মাছ ধরার ট্রলারসমূহকে উপক‚লের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
স্থানীয়রা জানান, বৃষ্টি পানিতে টইটুম্বর করছে খাল বিল। কোনটা খাল আর কোনটা বিল সেটা বোঝার উপায় নেই। বৃষ্টির পানিতে সব একাকার হয়ে গেছে। অনেক নিচু স্থানে পানি জমে ঘরবাড়িতেও ঢুকে গেছে। গত এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে রয়েছি ওইসব পানিবন্ধি মানুষগুলো। তবে এই দূর্ভোগ থেকে মুক্তির জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করছেন তারা।
পৌর শহরের বাসিন্দা শ্যামল ডাকুয়া জানান, কয়েকদিন ধরে বৃষ্টির পানিতে তাদের বসতঘর তলিয়ে রয়েছে। ছোট বাচ্চাদের নিয়ে তিনি আতঙ্কে রয়েছেন।
নীলগঞ্জ ইউনিয়নের কৃষক সুলতান গাজী জানান,এ বছর প্রচুর পরিমাণে করলার চাষ হয়েছে। বাম্পার ফলনে আমরা অনেকটা উচ্ছ্বসিত ছিলাম। বৃষ্টির কারণে চরম ক্ষতির শঙ্কায় রয়েছেন তিনি।
একই এলাকার আলতাব হোসেন গাজী জানান, ইতিমধ্যে গাছের গোরায় বৃষ্টির পানি জমাট বেঁধেছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে সব করলা গাছের গোঁড়া নষ্ট হয়ে যাবে এনটাই শঙ্কায় রয়েছেন তিনি।
এদিকে আলীপুর মৎস্য অবতরন কেন্দ্রের আড়ৎ মালিক সমিতির সভাপতি মো.জলিল হাওলাদার বলেন, বর্তমানে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সমুদ্রগামী সকল মাছ ধরা ট্রলার আড়ৎ ঘাটে নোঙ্গর করে অবস্থান নিয়েছে। আবহাওয়া পুরোপুরি অনুকুলে আসলে ওইসব ট্রলার ফের সমুদ্রে যাত্রা করবে।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে চোর সন্দেহে গণপিটুনির শিকার বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চি ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের দধিভাঙ্গা বাজারসংলগ্ন একটি খালের স্লুইজ গেট থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (আনুমানিক ৩০ বছর) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে ইতালি প্রবাসী পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীর (৩৫) সাথে সম্পর্ক গড়ে তোলে প্রতারক শান্ত। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে লঞ্চে নিয়ে বাড়িতে ...
আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জ উপজেলার ৪৩ নম্বর কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে শিক্ষকরা উপস্থিত না হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অপেক্ষা করতে দেখা গেছে কোমলম ...
সব মন্তব্য
No Comments