কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে হাঙ্গর শিকার ও শুটকি তৈরীর অপরাধে পাঁচ ব্যবসায়ীকে তিন মাস করে বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দ-প্রাপ্তরা হলেন, রুবেল মিয়া (২৯), রুবেল হাওলাদার (২৩), মোশাররফ (৩৭), জুবায়ের (১৯) ও জহিরুল (৪০)। সোমবার দুপুরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও পটুয়াখালী বনবিভাগ মৎস্যবন্দর শুটকি কেন্দ্রে আকস্মিক অভিযান চালায়। এ সময় চারটি শুটকি ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় চার মণ হাঙ্গর ও কালো পীতম্বর হাঙ্গরের দেহের বিভিন্ন অংশ উদ্ধার করেন। পরে নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারী (ভূমি) কমিশনার জগৎবন্ধু মন্ডল ওই পাঁচ ব্যবসায়ীকে বিনাশ্রম তিন মাসের কারাদন্ড প্রদান করেন। অভিযানে পটুয়াখালীর সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম, বণ্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক, উপজেলা বন কর্মকর্তা আব্দুস সালাম সহ বনবিভাগের কর্মকর্তা ও মহিপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জব্দকৃত হাঙ্গর গুলোকে পুড়িয়ে মাটি চাঁপা দেয়া হয়েছে।
দন্ডপ্রাপ্ত মৎস্য ব্যবসায়ীদের বাড়ী আলীপুর এলাকার বিভিন্ন গ্রামে। এরা সাগরে মাছ শিকারের পাশাপাশি শুটকি প্রক্রিয়াজাত করে বিক্রি করে থাকে।
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
সব মন্তব্য
No Comments