স্টাফ রিপোটার: সারা বিশ্বে যখন জ্বালানী তেলের দাম কমছে, তখন বাংলাদেশে সরকার জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করেছে। আর জ্বালানী তেলের এই মূল্য বৃদ্ধিতে দূর্ভোগে পড়েছে জনগণ, বলেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, একদিকে বিদ্যূৎ খাতে নজীরবিহীন অরাজকতা, অপরদিকে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি-এ যেন মরার ওপর খাঁড়ার ঘা।
আজ ৭ আগষ্ট রবিবার বেলা ১১টায় পুরাতন ঢাকার একটি কমিউনিটি সেন্টারে লালবাগ থানার ২৩ ও ২৪ নং ওয়ার্ড এবং আজিমপুরে ২৫ ও ২৬ নং ওয়ার্ড বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দানকালে জনাব আবদুস সালাম এসব কথা বলেন। সাংগঠনিক টীম-৫ এর প্রধান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন খোকন, হাজী মনির হোসেন, সাবেক সহ-সভাপতি মীর আশরাফ আলী আজম, বর্তমান সদস্য আনোয়ার পারভেজ বাদল, হাজী শহিদুল ইসলাম বাবুল, নাদিয়া পাঠান পাপন সহ মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান বক্তা নগর বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আর সময় নেই, এখনই আমাদেরকে কোমর বেঁধে ফ্যাসিষ্ট, গণদুশমন এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে হবে। ভোলার স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম, ছাত্রদল নেতা নুরে আলম আমাদের হাসি মুখে মৃত্যুকে বরণ করা শিখিয়ে দিয়ে গেছে। এবার আমাদের রাস্তায় নামার পালা।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
ময়মনসিংহ অফিস: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ...
রংপুর অফিস: ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও সাহসী ভূমিকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাস ...
স্টাফ রিপোর্টার: গণসংহতি আন্দোলন-জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেছেন, জুলাই সনদ আগামী সংসদ অধিবেশনেই বাস্তবায়ন করতে হবে। আজ ৩ জুলাই ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণঅভ্যুত্থানের শহী ...
সব মন্তব্য
No Comments