ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো আজ এক বিবৃতিতে পঞ্চগড়ে আহমদিয়া জামাতের বাৎসরিক জলসায় বর্বরোচিত হামলা, আহমদিয়া সম্প্রদায়ের বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ ও হত্যা হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, অতীতের ন্যায় এই বর্বরোচিত আক্রমন পুর্বপরিকল্পিত। এট সুস্পষ্ট যে, ‘খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি’র ব্যানারে ওয়াহাবীপন্থী সালাফীরা এই আক্রমণের ইন্ধণদাতা। তারা বরাবর ধর্মের দোহাই দিয়ে সমাজে সাম্প্রদায়িক সংঘাত বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে। বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধ সাম্প্রদায়িকতা ও ধর্ম নিয়ে রাজনীতির পরাজয় ঘটিয়েছিল। কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তির হাত ধরে সেই সাম্প্রদায়িক শক্তির রাজনীতির পুনরুত্থান ঘটেছে। বর্তমান সময়েও তার ক্রমবিস্তৃতি ঘটছে। স্বাধীনতা বিরোধী শক্তি জামাত ও তার মিত্র ধর্মীয় উগ্রবাদিরা এখন প্রকাশ্যে ‘ব্লাসফেমী আইন’ প্রণয়নের দাবি ও ‘আহমদিয়াদের’ অমুসলিম ঘোষণার দাবি করছে। এ কারণেই পঞ্চগড়ে আহমদিয়া জামাতের ওপর হত্যা হামলা হলো। বিবৃতিতে আরো বলা হয়, শারদীয় দুর্গোৎসবের সময় সাম্প্রদায়িক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। বিভিন্ন ধর্মসভা ও ইউটিউবে ধর্মীয় বিদ্বেষ প্রচার করা হচ্ছে তারই ফলশ্রæতি এই সাম্প্রদায়িক সহিংসতা। বিবৃতিতে বলা হয়, ধর্মনিরপেক্ষতাকে সংবিধানের অন্যতম মূলনীতি। যার যার ধর্ম পালনের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব সংবিধান সরকারকে দিয়েছে। কিন্ত সরকার এক্ষেত্রে সাম্প্রদায়িকতার আস্ফালন রোধে ব্যর্থ হচ্ছে। ফলে সাম্প্রদায়িক সহিংসতার হোতারা বরাবরই রেহাই পেয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সহিংসতা রোধে প্রসাশনের নির্বিকার ভূমিকা রহস্যজনক। পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়, একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে আহমদিয়া সম্প্রদায়ের ওপর পরিকল্পিত এই হামলরা নেপথ্যের ষড়যন্ত্রকারী শক্তি ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। বিবৃতিতে হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সহায়তা করার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
স্টাফ রিপোর্টার: পতিত ফ্যাসিস্টের পরিকল্পিত সন্ত্রাস রুখতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন থানা এবং ওয়ার্ডে বিক্ষোভ মিছিলের ...
সিলেট অফিস: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, গণভোটের গণরায় নিয়ে বিরোধী দল সংসদে সমাধান চেয়েছিল, কিন্তু সরকারই আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। যৌক্ত ...
স্টাফ রিপোর্টার, ঢাকা: ডেঙ্গু ও হামে বিপুল সংখ্যক শিশুসহ মানুষের মৃত্যু, সরকারের নির্লিপ্ততা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সচিবালয় অভিমুখী বিক্ষোভ মিছিলে বাধা দি ...
ময়মনসিংহ অফিস: শিক্ষার গুণগত মানোন্নয়নের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ব্যবস্থার ...
সব মন্তব্য
No Comments