উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে নিজ ঘর থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পৌর সভার ৩ নং ওয়াডের ভিআইপি সড়কের বাসা থেকে লাশ উদ্ধার করা হয় বলে ওসি আব্দুস সালাম জানিয়েছেন।
বৃদ্ধা আলেয়া বেগম (৬৩) ভিআইপি রোডের মৃত নুরে আলম তালুকদারের স্ত্রী।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম স্থানীয়দের বরাতে বলেন, বৃদ্ধার ছেলে ঢাকায় চাকুরি করে। দুই মেয়ের বিয়ে হয়েছে। তাই বাসায় একা থাকতেন। বাসার পাশ দিয়ে লোকজন চলাচলের সময় দুগর্ন্ধ পায়। তখন জানালা দিয়ে উকি দিয়ে ঘরে ফ্লোরে বৃদ্ধার লাশ পড়া অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে তারা গিয়ে লাশ উদ্ধার করেছেন।
ওসি বলেন, বৃদ্ধার গলায় ওড়না দিয়ে ফাঁস দেয়া ও মুখ গামছা দিয়ে ঢাকা ছিলো। পড়নে কিছু ছিলো না। ধারনা করা হচ্ছে দুই থেকে তিনদিন পূর্বে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাই লাশের পচন ধরেছে।
ওসি আরো বলেন, অজ্ঞাত দুর্বৃত্তরা বৃদ্ধাকে হত্যা করেছে। কখন, কেন এবং কারা হত্যা করেছে সেই রহস্য উদ্ধারে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে সঠিক কারন বলা যাবে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন-রাত ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। কোথাও ঘণ্টার পর ঘণ্টা বিদ ...
নিতিশ চন্দ্র বর্মন , পঞ্চগড় : ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নিশান মাইক্রোবাস ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার চাঁদকাঠী এলাকায় একটি হত্যা মামলার দুই স্বাক্ষীর ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চাঁদকাঠী-কলাখালী সড়কের একটি ব্রিজ সংলগ্ন স্থানে এ ঘট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক ছাত্রের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুই পলাতক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
...
সব মন্তব্য
No Comments