স্টাফ রিপোর্টার: ঈদের ছুটি শেষে সপ্তাহের প্রথম কর্মদিবসে সকালেই সচিবালয়ে উপস্থিত হয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন তারেক রহমান। নিয়মিত কর্মসূচির বাইরে গিয়ে তিনি সরাসরি নিজের দফতরে না গিয়ে প্রথমেই সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেন।
আজ (রবিবার ২৯ মার্চ) সকালে সচিবালয়ে পৌঁছে তিনি ৬ নম্বর ভবনে প্রবেশ করেন এবং সেখানকার একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কার্যক্রম ঘুরে দেখেন। পরে হেঁটে ভবনের ভেতরেই অন্যান্য দপ্তরেও যান। এ ধরনের হঠাৎ পরিদর্শনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে বিস্ময় তৈরি হয়।
সূত্র জানায়, বিদ্যুৎ ও জ্বালানি, মহিলা ও শিশু বিষয়ক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি গণপূর্ত মন্ত্রণালয়ও পরিদর্শন করেন সরকারপ্রধান। পরিদর্শন শেষে তিনি নিজ কার্যালয়ে গিয়ে দাফতরিক কাজ শুরু করেন।
এই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী সচিবালয়কেই প্রধান কর্মস্থল হিসেবে ব্যবহার করছেন এবং দীর্ঘ সময় ধরে অফিস কার্যক্রম পরিচালনা করছেন। এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় মেনে অফিসে উপস্থিত হওয়া ও অফিস ত্যাগ নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও নির্দেশনা জারি করা হয়েছে।
এই আকস্মিক পরিদর্শনকে প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা বাড়ানোর অংশ হিসেবে দেখা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
স্টাফ রিপোর্টার: অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন বক্তারা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্র„তারণা, শোষণ ও আই ...
স্টাফ রিপোর্টার: আগামীকাল মঙ্গলবার ২৮ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংসদ সচিবালয়ের সহকা ...
সব মন্তব্য
No Comments