জাবি প্রতিনিধি: ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক হলের অর্ধশতাধিক নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী এবং শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন। শনিবার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে এই উপহার বিতরণ করেন তিনি।
মীর মশাররফ হোসেন হলের এক নিরাপত্তাকর্মী জানান, আমরা এমনিতেই ঈদে ছুটি পাই না। আমাদের আনন্দ বলতে এই হলে যারা থাকে তাদের নিয়েই। সাব্বির ভাই যে উপহার দিয়েছেন সেটা আমাদের এই আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। আমরা সবাই অনেক খুশি।
ভবিষ্যতেও এই কাজ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে সাব্বির হোসেন বলেন, রমজান মাস আমাদের মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস । রমজান মাস যেমন ইবাদতের মাস , সেই সাথে রমজান মাস আমাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতির শিক্ষা দেয়। রমজান মাসে পুরো এক মাস রোজা শেষে আসে ঈদ। যা আমাদের মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব। ঈদকে সামনে রেখে আমার ইচ্ছা ছিল ক্যাম্পাসের বিভিন্ন শ্রমজীবী মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করা। আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি ঈদ উপহার তাদের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। আশা করি ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় সাব্বির হোসেনের সাথে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মাহবুবুর রহমান (বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ৪৬), ছাত্রদল নেতা তসলিম উদ্দিন (বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ৪৬), ছাত্রদল নেতা সালমান আহমেদ (পদার্থ বিজ্ঞান ৪৭), ছাত্রদল নেতা মেহেদী হাসান (পদার্থ বিজ্ঞান ৪৭), ছাত্রদল নেতা টনি ( ইতিহাস ৪৭), ছাত্রদল নেতা মেহেদী ইমন ( নাটক ও নাট্য তত্ত্ব ৪৯) , ছাত্রদল নেতা জহিরুল ইসলাম ( আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ৪৯), ছাত্রদল নেতা রবিন (উদ্ভিদ বিজ্ঞান ৪৯), ছাত্রদল নেতা সৌরভ মৃধা (পরিবেশ বিজ্ঞান ৪৯), ছাত্রদল নেতা ইমাম হোসেন (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ৫০), ছাত্রদল নেতা রাহাত গাজি(নৃবিজ্ঞান ৫০), ছাত্রদল নেতা আবিদ হাসান (নৃবিজ্ঞান ৫০), ছাত্রদল নেতা বাবু (বাংলা ৫১), ছাত্রদল নেতা সাইদুল (বাংলা ৫১), ছাত্রদল নেতা মুহিবুল্লাহ জাহিদ (বাংলা ৫১), ছাত্রদল নেতা সুইট (ভূগোল ও পরিবেশ ৫২) সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, সাব্বির হোসেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকায় হলে অবস্থান করতে পারেন নি।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments