জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় পারভেজ হোসেন (১৬) নামের এক মেধাবী এসএসসি পরীক্ষার্থী ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। সে উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোর্দ্দ গ্রামের শওকত আলী মোল্যার ছেলে। শুক্রবার (১২মে) সকাল ৬টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের চাচী রমেছা খাতুন জানান-পরীক্ষা খারাপ হওয়ায় হতাশাগ্রস্ত হয়ে বাড়ীর সকলের অজান্তে সে নিজের ঘরের আড়ায় সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। শুক্রবার সকালে তার ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ির অন্যান্যে সদস্যদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে ঝুলন্ত অবস্থা দেখতে পায়। পরে তার বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ এসে ঝুলন্ত লাশটি উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন-এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ' মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাঁপায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ মর্মান্তিক ঘটনায় নিহত সজল কুমার চক্রবর্তী (৬০) বরিশ ...
স্টাফ রির্পোটার: ৫ লাখ টাকার বিনিময়ে পূর্বের কোন দলিল নেই এমন জমি রেজিষ্ট্রেশন করে দিয়েছেন ঢাকা ডেমরার সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। শুধু তাই নয়,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারেক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ...
সব মন্তব্য
No Comments