আন্তর্জাতিক ডেস্ক: হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো এলাকায় একাধিক বহুতল আবাসিক ববনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮ জনে। সোমবার (২৪ নভেম্বর) ভোরে ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত আহত হয়েছেন ৭৯ জন, যাদের মধ্যে ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হংকং ফায়ার সার্ভিস ডিপারমেন্ট।
অন্গিদদ্ধ ও আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে এখনো নিখোঁজ ২০০ জনকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার প্রকাশিত প্রতিবদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের পর ভবনের ভেতরে কয়েকশ মানুষ আটকা পড়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট প্রায় কয়েক ঘন্টা ধরে কাজ করে।
এখনো অগ্নিকাণ্ডের উৎস ও কারণ নির্ণয়ে তদন্ত চলছে। উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানানো সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
এঘটনা হংকংয়ের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুরোর মধ্যে একটি বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে। পৃথক দুই ঘটনায় রাজ্যে অন্তত ৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ...
আন্তর্জাতিক ডেস্ক: ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে তা আগের চেয়ে অনেক বেশি ধ্বংসাত্মক রূপ নিতে পারে বলে সতর্ক করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি বলেছেন, এমন সংঘাতের প্রভ ...
আন্তর্জাতিক ডেস্ক: উত্তরাখণ্ডের চামোলি জেলায় জোশিমঠ-বদ্রীনাথ রুটে নিখোঁজ হওয়া বেসরকারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় চালক ও ৫ যাত্রীসহ মোট ৬ জনই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। ভা ...
আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত ২৬তম নেসেট নির্বাচনের পর সরকার গঠন নিয়ে গভীর রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ আসন, কিন্তু প্রধান ...
সব মন্তব্য
No Comments