রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের অধ্যাপক আক্তারুজ্জামান বিপ্লব সভাপতি এবং বিশারকান্দি শেরেবাংলা ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুল হাদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে বাইশারীর সৈয়দ বজলুল হক কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ এনামুল হকের সভাপতিত্বে এ কমিটি গঠিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ। এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ বজলুল হক কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক। উপজেলার পাঁচটি কলেজ থেকে পাঁচ জন করে মোট ২৫ জন শিক্ষকের মধ্য থেকে গোপন ভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম জাকির, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. তারিকুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির বানারীপাড়া শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
রাহাদ সুমন, বরিশাল: সরকারি চাকরির বিধিমালা লঙ্ঘন করায় বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ভূমি উপ সহকারী কর্মকর্তা সাজাপ্রাপ্ত আসামী আছমা আক্তারকে চাকরি থেকে অপসারন করা ...
পিরোজপুর অফিস: পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে অসহায় রিকশাচালক ও কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আয় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী ...
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় স্কুলে যাতায়াতকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সুমন শেখ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ ...
সব মন্তব্য
No Comments