বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার যে সকল শিক্ষার্থী ২২ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র সংশ্লিষ্ট শাখা/আঞ্চলিক কেন্দ্রে জমা দিয়েছে শুধুমাত্র সে সকল শিক্ষার্থীরা ফরম পূরণের সময় অন্যান্য ফি এর অতিরিক্ত ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা বিলম্ব ফিসহ পরিবর্তিত তারিখ অনুযায়ী ফরম পূরণ করতে পারবে। উক্ত সময়ের মধ্যে ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখের পর ফরম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফরম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফরম পূরণের আবেদন করার তারিখ ০২ নভেম্বর ২০২৫ থেকে ০৭ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ ০৮ নভেম্বর ২০২৫। আর সোনালী সেবার মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ টাকা জমার তারিখ ০৯ নভেম্বর ২০২৫ । পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারেননি, তারাও এই সময়ে সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ইতোপূর্বে ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
উল্লেখ্য যে সকল শিক্ষার্থী ২২/১০/২০২৫ তারিখের পূর্বে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা উল্লেখিত তারিখের মধ্যে ফরম পূরণ করতে পারবে। তাছাড়া ইতোপূর্বে ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির শর্তের ভিত্তিতে অনিয়মিত শিক্ষার্থীরাও ফরম পূরণ করতে পারবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
স্টাফ রিপোর্টার: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটি মিলিয়ে টানা ১৬ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে নিয়মি ...
সব মন্তব্য
No Comments