বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মাস্টার্স পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের ৪ জন মেধাবী শিক্ষার্থীকে ‘খোন্দকার লুৎফি রব্বানী-নাজমুন নেছা স্মৃতি বৃত্তি’ প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্তরা হলেন সাফিয়া আক্তার দীপা, মো. শরিফুল ইসলাম, মো. সোহাগ আলী ও মো. আমিমুল ইহসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ০৭ জুলাই ২০২৪ রবিবার উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, কয়েকজন শিক্ষক ও দাতা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সুনাগরিক হিসেবে গড়ে উঠে সামাজিক দায়িত্ব পালনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের পিতা-মাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অসচ্ছল শিক্ষার্থীদের জীবন মানের উন্নয়ন ঘটিয়ে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোগ সফল করতে বিশ্ববিদ্যালয় অ্যালামনাইদের এগিয়ে আসতে হবে। উপাচার্য প্রয়াত খোন্দকার লুৎফি রব্বানী এবং নাজমুন নেছার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি বৃত্তিপ্রাপ্তদের অভিনন্দন জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments