স্টাফ রিপোটার: আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে, আন্দোলনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার মিরপুর পল্লবী থানায় বিএনপির আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা সংগ্রাম করছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এমন একটি সরকার আমাদের ওপরে চেপে বসেছে। যে সরকার মানুষের মর্যাদা দিতে জানে না। মানুষের জীবনের মূল্য দিতে জানে না। তারা যেকোন উপায় হোক ক্ষমতা আকড়ে ধরতে চায়। কেউ বাদ যাচ্ছে না । শুধু বিএনপি নেতাকর্মীরা নয়। সাধারণ মানুষও বাদ যাচ্ছে না। নওগাঁর একজন মহিলাকে কি কারনে ব্যাব তুলে নিয়ে গেল। তার কারণ এখনো জানা যায়নি।
ডিজিটাল আইনের কথা তুলে ধরে ফখরুল বলেন , এ আইনের অপপ্রয়োগ করা হচ্ছে। এই অপপ্রয়োগের ফলে একজন অসহায় নিরাপরাধ নারীকে জীবন দিতে হলো। এর দায় কে নিবে? এর সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে। প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে শুধু মামলা নয়, এই সরকার আরো তিনজন শ্রদ্বেয় সম্পাদককে দেশ ছাড়তে বাধ্য করেছে, তারা হলেন সংগ্রামের সম্পাদক আবুল আসাদ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও যায় যায় দিনের সাবেক সম্পাদক শফিক রেহমান। অসংখ্য নেতাকর্মীকে নির্যাতন হয়রানি করছে ও আজকের সাংবাদিকদের প্রতি নির্যাতন করা হচ্ছে। আজকের সংবাদপত্র স্বাধীনতা, ভোট দেওয়ার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, কোনটাই নেই দেশে।
তিনি বলেন, সরকার আবারও একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য সব গণতন্ত্র প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। রাজনৈতিক দল নিষিদ্ধ করে নাই। কিন্তু রাজনৈতিক দলের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তারা সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চায়। তারা আবারও একটা নতুন নির্বাচনের পায়তারা করতেছে। ১৪ ও ১৮ সালের মতো রাতে ভোট করে ক্ষমতা থাকতে চায়। কিন্তু সেটি এদেশে জনগণ হতে দেবে না।
মহাসচিব বলেন, আমরা দশ দফা দিয়েছি। সেখানে বলেছি, এই সংসদ কে বিলুপ্ত করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই তত্ত্বাবধায়ক সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে। জনগণের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠিত হবে। নির্বাচনে যদি বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয় । তার মাধ্যমে জাতীয় সরকার গঠন করা হবে। এরমধ্য দিয়ে রাষ্ট্রের কাঠামো মেরামত করা হবে। কারণ বর্তমান সরকার সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হকসহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বক্তব্যের সময় বণ্টনে ‘নজিরবিহীন বৈষম্য’ করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের সময় কমিয়ে দেওয়া হলেও সর ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আ ...
স্টাফ রিপোর্টার: এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়েরকৃত হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার হয়নি, সেগুলো নিয়ে কমিটি কাজ করছে বলে জানিয়েছেন আই ...
স্টাফ রিপোর্টার: বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড এককক কেউ নন, বাংলাদেশের ১৮ কোটি মানুষ। একক কোন মাস্টারমাইন্ড আমরা মানি না। এই কৃতিত্ব ...
সব মন্তব্য
No Comments