ফরিদপুর অফিস: ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারে (বালিকা) ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী এক কিশোরী ২৭ সপ্তাহের অধিক অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. ওয়াহিদ শেখ, বয়স ৫৪ বছর। তিনি আদমপুর গ্রামের মৃত আবদুল আজিজ শেখের ছেলে এবং শিশু পরিবারসংলগ্ন এলাকার একটি বাজারে দর্জির দোকান চালান।
ঘটনাটি জানাজানির পর কিশোরীর শারীরিক জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে পরীক্ষায় তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এরপর কিশোরীর পক্ষ থেকে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ওয়াহিদ শেখকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে না পারা এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে সরকারি শিশু পরিবারের পাঁচ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন- সহকারী তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান, কেয়ারগিভার শামসুন্নাহার আক্তার ও তানিয়া তাজরীন, মেট্রন-কাম-নার্স মনি আক্তার এবং কম্পিউটার অপারেটর আবীর দাস।
সমাজসেবা অধিদপ্তরের উপসচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সাইফুল ইসলাম গত ৮ জুলাই বরখাস্তের আদেশ জারি করেন। সরকারি কর্মচারী আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২(১) বিধি অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়, বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং এ সময়ে তাদের কর্মস্থল সমাজসেবা অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে সংযুক্ত থাকবে।
ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান জানিয়েছেন, আদালতের নির্দেশে কিশোরীকে বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের একটি সেফ হোমে রাখা হয়েছে। তিনি আরও জানান, দায়িত্বে অবহেলা ও কর্তব্য পালনে ব্যর্থতার কারণে পাঁচ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ওয়াহিদ শেখকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে চুরির অপবাদ দিয়ে চাচাতো ভাইদের লাঠির আঘাতে মামুন মোল্লা (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার পিতা মোজা মোল্লা (৭৫)। উপজেলার চিলমারী ইউ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির ম ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোট ৪৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। ডি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব। পাবলিক দেখেছে, সাংবাদিক দেখেছে—একটা যদি মিথ্যা প্রমাণিত হয়, একটা যদি ভুল তথ্য পায়, এই পোশাক খুলে ফেলব। এই পোশাক রাখব ন ...
সব মন্তব্য
No Comments