দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে চুরির অপবাদ দিয়ে চাচাতো ভাইদের লাঠির আঘাতে মামুন মোল্লা (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার পিতা মোজা মোল্লা (৭৫)। উপজেলার চিলমারী ইউনিয়নের শুকারঘাট এলাকায় জমি সংক্রান্ত পূর্ববিরোধ ও চুরির অপবাদ দিয়ে চাচাতো ভাইয়েরা লাঠি ও লোহার শাবল দিয়ে মামুন মোল্লাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
নিহত মামুনের বাবা মোজা মোল্লা গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার বিকেলে হামলা ও মারপিটের ঘটনা ঘটলে গতকাল শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে মামুন মোল্লা মারা যান। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উজ্জ্বল মোল্লা (৪৮) ও জাব্বার মোল্লা (৩৫) কে আটক করে থানায় নিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে উপজেলার চিলমারী ইউনিয়নের শুকারঘাট এলাকায় জাব্বার মোল্লার বাড়িতে গরু চুরির চেষ্টা করা হয়। এ সময় ঘটনাস্থলে একটি টর্চলাইট পড়ে থাকতে দেখে সেটি মামুন মোল্লার বলে সন্দেহ করেন তার চাচাতো ভাইয়েরা। সন্দেহের জেরে শুক্রবার ১০ জুলাই বিকেল ৩টার দিকে শুকারঘাট এলাকায় মামুন মোল্লাকে একা পেয়ে জাব্বার মোল্লা ও তার ভাইয়েরা অতর্কিত হামলা চালায়। এ সময় তারা লাঠি ও লোহার শাবল দিয়ে মামুন মোল্লার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। মামুন মোল্লাকে রক্ষা করতে তার বাবা মোজা মোল্লা ঘটনাস্থলে এগিয়ে এলে তাকেও বেধড়ক মারপিট করে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা আহত পিতা-পুত্রকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন মামুন মোল্লার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে গতকাল শনিবার ১১ জুলাই ভোররাতে মামুন মোল্লার মৃত্যু হয়।
নিহতের ভাগ্নে সৌরভ জানান, দীর্ঘদিন ধরে চাচাতো ভাইদের সঙ্গে তাদের পারিবারিক বিরোধ চলছিল। গরু চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে মামা মামুন মোল্লার ওপর হামলা চালানো হয়। সেই হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, চাচাতো ভাইদের হামলায় মামুন মোল্লা নিহত হয়েছেন এবং তার বাবা মোজা মোল্লা কুষ্টিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ইতোমধ্যে এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বল মোল্লা ও জাব্বার মোল্লাকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির ম ...
ফরিদপুর অফিস: ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারে (বালিকা) ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী এক কিশোরী ২৭ সপ্তাহের অধিক অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোট ৪৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে। ডি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: থানায় ঢুকে এভাবে কেউ নির্যাতন করে, আমরা কার কাছে যাব। পাবলিক দেখেছে, সাংবাদিক দেখেছে—একটা যদি মিথ্যা প্রমাণিত হয়, একটা যদি ভুল তথ্য পায়, এই পোশাক খুলে ফেলব। এই পোশাক রাখব ন ...
সব মন্তব্য
No Comments