স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. রবিউল আলম এবং সঞ্চালনা করেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল।
সভার শুরুতে প্রয়াত জাসদ নেতা মোশাররফ হোসেনের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
শোকসভায় বক্তব্য রাখেন, ১৯৭০-৭১ সালে ঢাকা মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক, জাসদ ঢাকা মহানগরের সমন্বয়ক ও জাসদের সহ-সভাপতি মীর হোসাইন আখতার, জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাসদ স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, ন্যাপ (মোজাফফর)-এর সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গণতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামীম আরা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, লক্ষ্মীপুর জেলা জাসদের সভাপতি আমির হোসেন মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি অ্যাড. মহিবুর রহমান মিহির, জাসদের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মো. সেলিম, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) রাশিদুল হক ননী, প্রয়াত নেতা মোশাররফ হোসেনের পরিবারের পক্ষে পুত্র শাহাদাত হোসেন ইমন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, যুক্তরাজ্য প্রবাসী নুরুল আমিন প্রমুখ।
শোকসভায় বক্তারা প্রয়াত নেতা মোশাররফ হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ষাটের দশকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিসেবে তিনি স্বাধীনতা সংগ্রামে একজন দক্ষ সংগঠক, মহান মুক্তিযুদ্ধে বিএলএফ মুজিব বাহিনীর রামগতি-হাতিয়া দ্বীপাঞ্চল জোনের কমান্ডার এবং জাসদের প্রতিষ্ঠাকাল থেকে আমৃত্যু সমাজ পরিবর্তনের সংগ্রামে বিপ্লবী নেতা হিসেবে দেশ ও জাতির প্রতি যে অবদান রেখেছেন, সেজন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তারা বলেন, মোশাররফ হোসেন জাতীয় পর্যায়ের একজন প্রভাবশালী নেতা হয়েও সততা ও সহজ-সরল জীবনযাপনের অনন্য নজির রেখে গেছেন।
বক্তারা আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের রেজিম চেঞ্জের পরে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মুক্তিযুদ্ধবিরোধী ধারায় ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশে পাকিস্তানপন্থী ভাবধারা এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির পুনরুত্থান ঘটেছে। বাংলাদেশের জন্মশত্রুরা, চিরশত্রুরা বাংলাদেশকে বেদখল করেছে। বক্তারা বলেন, বাংলাদেশের জন্মশত্রু, চিরশত্রু, ধর্মান্ধ ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদের কবল থেকে বাংলাদেশকে পুনরুদ্ধার করাই এখন দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রাথমিক ও প্রধান জাতীয় কর্তব্য। বাংলাদেশকে পুনরুদ্ধারের জাতীয় আন্দোলনের ধারায় মিথ্যা মামলায় প্রতিহিংসামূলক ফরমায়েশি রায়ে কারাবন্দি জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ রাজবন্দীদের মুক্তির আন্দোলন এগিয়ে নিতে হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি (৪৪)-কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।শনিবার ( ...
স্টাফ রিপোর্টার: বিপুল ম্যান্ডেট নিয়ে দায়িত্ব পাওয়া নতুন সরকার আগামী পাঁচ বছরে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক র ...
স্টাফ রিপোর্টার: দেশের মানুষের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বী ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আক্তারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবি ...
সব মন্তব্য
No Comments