পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় স্রোতের টানে পানিতে তলিয়ে যান গুল মোহাম্মদ আলী (৬০) নামে এক বৃদ্ধ। শনিবার(১১ জুলাই) উপজেলার সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া এলাকা এঘটনাটি ঘটে। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ উদ্ধার অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গুল মোহাম্মদ আলী সাতমেড়া ইউনিয়নের বোদাপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গরু নিয়ে করতোয়া নদী পার হওয়ার সময় হঠাৎ প্রবল স্রোতের টানে পানিতে তলিয়ে যান বৃদ্ধ গুল মোহাম্মদ আলী। পরে নদী পারের স্থানীয় কয়েকজনের চিৎকার শুনে স্থানীয়দের অনেকে তাৎক্ষণিকভাবে নদীতে নেমে উদ্ধার অভিযান শুরু করেন। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় প্রায় ৩০ থেকে ৩৫ জন উদ্ধারকাজে অংশ নেন। দুই ঘন্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আজকে একজন নদীতে ডুবে মারা গেলেন। আসলে নদীতে নামার ক্ষেত্রে ও পারাপারের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান করছি।
পঞ্চগড় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার তুষার কান্তি রায় জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধের মরদেহ উদ্ধারে অভিযান পরিচালনা করে। পরে নদী থেকে মরদেহ উদ্ধার করে। নদীর ওই স্থানে পানির প্রবল স্রোত থাকায় তিনি সম্ভবত নিজেকে সামলাতে পারেন নি। পরে পানিতে তলিয়ে যান।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কেমিক্যাল গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জ ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডে ...
পঞ্চগড় প্রতিনিধি: কখনো বরফের মতো শুভ্র সাদা, কখনো সূর্যের আলোয় সোনালী আভা। শরতের মেঘমুক্ত আকাশে হিমালয়ের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা যেন রং বদলে মুগ্ধতা ছড়াচ্ছে। দূর দিগন্তে মাথা উঁচু করে থা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা এবং মা ইলিশ সংরক ...
সব মন্তব্য
No Comments