চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব কেন্দ্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে দেশের অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হচ্ছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি আদেশে গত মঙ্গলবার ৭ জুলাই গভীর রাতে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়, বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ও জেলা প্রশাসকদের প্রতিবেদনের ভিত্তিতে পরীক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
প্রথমে দুর্যোগের কারণে কেবল চট্টগ্রাম, রাঙামাটি এবং পরবর্তীতে কক্সবাজার জেলার ৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। কিন্তু মধ্যরাতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় পুরো বোর্ডের পরীক্ষাই স্থগিতের সিদ্ধান্ত আসে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত সোমবার ৬ জুলাই বিকেল ৩টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বন্দরনগরী চট্টগ্রামে ৪২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে ১৯৮৩ সালের ৪ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল।
টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগর, রাঙ্গুনিয়া, রাঙামাটির বাঘাইছড়ি ও কক্সবাজারে পাহাড়ধস ও দেয়ালধসের ঘটনা ঘটেছে। পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের মাইসছড়ি এলাকা তলিয়ে যাওয়ায় এই দুই জেলার সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বন্যা ও বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে বিমান ও রেল যোগাযোগেও। প্রতিকূল আবহাওয়ার কারণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে তিনটি ফ্লাইট ফিরে গেছে। রেললাইনে পানি জমায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনটি ষোলোশহর স্টেশনে আটকে পড়ে। জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইন এখনও প্রায় দুই ফুট পানির নিচে রয়েছে।
চলতি বছর ২ জুলাই থেকে সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। চট্টগ্রাম বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ৯৯ হাজার ৬৮৮ জন।
শিক্ষা বোর্ড জানিয়েছে, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করা হবে। পরীক্ষার্থীদের বোর্ডের ওয়েবসাইট ও স্ব স্ব প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখার অনুরোধ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
স্টাফ রিপোর্টার: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার, ১১ জুলাই চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার, ১ ...
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
সব মন্তব্য
No Comments